উদ্দীপকে বর্ণিত গণপরিবহন জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবে কি? তোমার মতামত ব্যক্ত কর।

Updated: 9 months ago
উত্তরঃ

আমার মতে, উদ্দীপকে বর্ণিত বিআরটিসি গণপরিবহনটি জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবে। কেননা উন্নত সেবা দেওয়ার সুযোগ উক্ত প্রতিষ্ঠানের রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, (বিআরটিসি) হলো যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা। আর রাষ্ট্রীয় এই গণপরিবহনটি জনকল্যাণের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

উদ্দীপকে দেখা যায়, সরকার সাশ্রয়ী মূল্যে মানুষ ও পণ্য পরিবহনের কথা চিন্তা করে সারাদেশে গণপরিবহন (বিআরটিসি) পরিচালনা করে আসছে। বিআরটিসি দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে যাতায়াত সেবা প্রদানের মাধ্যমে উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত। তবে বিআরটিসির বাস ও ট্রাকের সংখ্যা প্রয়োজনের তুলনায় একবারেই কম বলে জনগণের কাঙ্ক্ষিত সেবাদান সম্ভব হচ্ছে না। আর সমস্যা থেকে উত্তরণের জন্য বিআরটিসির বাস ও ট্রাক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দক্ষ পরিচালনা অত্যন্ত জরুরি। সঠিক পরিকল্পনার মাধ্যমে যথাযথ পরিচালনা সম্ভব হলে বিআরটিসি কাঙ্ক্ষিত মানের সেবা দিতে সক্ষম হবে। তাই আমার মতে, উদ্দীপকে বর্ণিত গণপরিবহনটি জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবে।

220

ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বা খুশিমতো চলতে দেয়ার নীতির কারণে ধনবাদী সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয় ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। তাই এ অবস্থা পরিবর্তন করে সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতি গড়ে তুলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দেশেই রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনা করা হয়।


এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো—

  • রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ ।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা।
  • বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়সমূহ।
  • বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতা ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসায়ের অবদান ।
  • সরকারি বেসরকারি অংশীদারীত্বভিত্তিক ব্যবসায় পরিচালনার ধারণা ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews