উদ্দীপকে বর্ণিত জনাব ফাহিম তার ব্যবসায় উন্নয়নের জন্য বর্তমানে ব্যবসায়ে উদ্যোগের বাজার সৃষ্টির কার্যাবলিকে প্রাধান্য দিয়েছেন।
বাজার সৃষ্টি বলতে মূলত নির্দিষ্ট এলাকায় চাহিদা সৃষ্টির কাজকে বোঝায়। নতুন পণ্য বা সেবা বাজারজাত করতে চাইলে উক্ত পণ্য বা সেবাকে ক্রেতাসাধারণের নিকট জনপ্রিয় করে তুলতে হয়। নতুন ব্যবসায় শুরু করলে সম্ভাব্য গ্রাহকদের ঐ ব্যবসায়ের প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজন পড়ে। সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আস্থা গড়ে তোলার জন্য উত্তম পণ্য ও সেবার পাশাপাশি উত্তম আচরণ, গ্রাহকদের সুবিধামতো মূল্য ও শর্ত নির্ধারণ, প্রচার ও যোগাযোগ রক্ষা ইত্যাদি নানান কার্যক্রম গ্রহণের প্রয়োজন পড়ে।
উদ্দীপকে যুবক ফাহিম বিভিন্ন বিষয় বিবেচনায় এনে দ্রুত সাফল্য লাভের আশায় তিনি একটি ভ্রাম্যমাণ গাছ চিকিৎসার ব্যবসায় শুরু করেন। তিনি গাছের বিভিন্ন রোগের জন্য ঔষধ, বিভিন্ন রকম সার, গাছ ও মাটির পরিচর্চা কীভাবে করা যায় তার পরামর্শ দিয়ে থাকেন। ব্যবসায়ে জন্য তিনি বেশকিছু পুঁজি বিনিয়োগ করেন। ব্যবসায়টি নিয়ে শুরুতে চিন্তিত ছিলেন। তাই তিনি তার ব্যবসায়ে ক্রেতা সৃষ্টির জন্য টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানের সাহায্য নিলেন। বর্তমানে ব্যবসায়টির জনপ্রিয়তা ক্রমাগতভাবে বাড়ছে।
তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব ফাহিম তার ব্যবসায় উন্নয়নের জন্য বর্তমানে ব্যবসায়ে উদ্যোগের বাজার সৃষ্টির কার্যাবলিকে প্রাধান্য দিয়েছেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!