কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা যুবক ফাহিম বিভিন্ন বিষয় বিবেচনায় এনে দ্রুত সাফল্য লাভের আশায় তিনি একটি ভ্রাম্যমাণ গাছ চিকিৎসার ব্যবসায় শুরু করলেন। তিনি গাছের বিভিন্ন রোগের জন্য ঔষধ, বিভিন্ন রকম সার, গাছ ও মাটির পরিচর্চা কীভাবে করা যায় তার পরামর্শ দিয়ে থাকেন। এ ব্যবসার জন্য তিনি বেশ কিছু পুঁজি বিনিয়োগ করেন। ব্যবসায়টি নিয়ে শুরুতে চিন্তিত থাকলেও বর্তমানে ব্যবসায়টির জনপ্রিয়তা ক্রমাগতভাবে বাড়ছে। তার ব্যবসায়ে ক্রেতা সৃষ্টির জন্য টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানের সাহায্য নিলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

এস.এম.ই ফাউন্ডেশন হলো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানের সহায়তা দানকারী সংস্থা।

উত্তরঃ

আত্মকর্মসংস্থান ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিজস্ব চেষ্টায় ও উদ্যোগের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে আত্মকর্মসংস্থান বলে। এরূপ আত্মকর্মসংস্থানের ফলে একদিকে যেমন উদ্যোক্তা ব্যক্তির অধিক আয়ের সুযোগ হয় তেমনি একাধিক ব্যক্তির কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা দূরীভূত হয়। এভাবে কাজের ক্ষেত্র এবং ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পায়। সে সাথে মানুষের ব্যক্তিগত আয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়; যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে নিশ্চিত করে।

উত্তরঃ

উদ্দীপকে জনাব ফাহিমের ব্যবসায়টিতে ব্যবসায় উদ্যোগের নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

নতুন ধরনের ব্যবসায়, নতুন পণ্য বা সেবা, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি, নতুন বাজার ইত্যাদি বিষয়কে সামনে রেখে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা হয়। এ নতুনত্বের পেছনে উদ্যোক্তার সৃজনশীলতা কাজ করে। ব্যবসায় উদ্যোগ সে বিচারেই গতানুগতিক ব্যবসায় গঠনের চেয়ে ভিন্নতর।

উদ্দীপকে যুবক ফাহিম বিভিন্ন বিষয় বিবেচনায় এনে দ্রুত সাফল্য লাভের আশায় তিনি একটি ভ্রাম্যমাণ গাছ চিকিৎসার ব্যবসায় শুরু করেন। তিনি গাছের বিভিন্ন রোগের জন্য ঔষধ, বিভিন্ন রকম সার, গাছ ও মাটির পরিচর্চা কীভাবে করা যায় তার পরামর্শ দিয়ে থাকেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ফাহিমের ব্যবসায়টিতে ব্যবসায় উদ্যোগের নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত জনাব ফাহিম তার ব্যবসায় উন্নয়নের জন্য বর্তমানে ব্যবসায়ে উদ্যোগের বাজার সৃষ্টির কার্যাবলিকে প্রাধান্য দিয়েছেন।

বাজার সৃষ্টি বলতে মূলত নির্দিষ্ট এলাকায় চাহিদা সৃষ্টির কাজকে বোঝায়। নতুন পণ্য বা সেবা বাজারজাত করতে চাইলে উক্ত পণ্য বা সেবাকে ক্রেতাসাধারণের নিকট জনপ্রিয় করে তুলতে হয়। নতুন ব্যবসায় শুরু করলে সম্ভাব্য গ্রাহকদের ঐ ব্যবসায়ের প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজন পড়ে। সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আস্থা গড়ে তোলার জন্য উত্তম পণ্য ও সেবার পাশাপাশি উত্তম আচরণ, গ্রাহকদের সুবিধামতো মূল্য ও শর্ত নির্ধারণ, প্রচার ও যোগাযোগ রক্ষা ইত্যাদি নানান কার্যক্রম গ্রহণের প্রয়োজন পড়ে।

উদ্দীপকে যুবক ফাহিম বিভিন্ন বিষয় বিবেচনায় এনে দ্রুত সাফল্য লাভের আশায় তিনি একটি ভ্রাম্যমাণ গাছ চিকিৎসার ব্যবসায় শুরু করেন। তিনি গাছের বিভিন্ন রোগের জন্য ঔষধ, বিভিন্ন রকম সার, গাছ ও মাটির পরিচর্চা কীভাবে করা যায় তার পরামর্শ দিয়ে থাকেন। ব্যবসায়ে জন্য তিনি বেশকিছু পুঁজি বিনিয়োগ করেন। ব্যবসায়টি নিয়ে শুরুতে চিন্তিত ছিলেন। তাই তিনি তার ব্যবসায়ে ক্রেতা সৃষ্টির জন্য টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানের সাহায্য নিলেন। বর্তমানে ব্যবসায়টির জনপ্রিয়তা ক্রমাগতভাবে বাড়ছে।

তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব ফাহিম তার ব্যবসায় উন্নয়নের জন্য বর্তমানে ব্যবসায়ে উদ্যোগের বাজার সৃষ্টির কার্যাবলিকে প্রাধান্য দিয়েছেন।

154

মহৎ যে কোনো সৃষ্টির পিছনে তাকালে দেখা যাবে সেখানে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । উদ্যোগের সাথে উদ্যম ও সৃজনশীলতা জড়িত। কোনো সমাজে যদি মানুষ উদ্যোগী না হয়, উদ্যম হারায় তবে সেখানে সৃজনশীলতা উৎসাহিত হয় না । ফলে ঐ সমাজ পশ্চাৎপদ সমাজে পরিণত হয়।

তাই ভালো উদ্যোগ যেন সর্বত্র এগিয়ে যেতে পারে, মানুষ যেন উদ্যোগী হতে উৎসাহী হয় সে পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ব্যবসায় যে কোনো দেশে মানুষের রোজগারের প্রধান খাত, আয় কর্মসংস্থানের মুখ্য উপায় এবং উন্নয়নের অন্যতম অবলম্বন । তাই ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আবশ্যক । আগামী দিনে যারা উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে সেই শিক্ষার্থীদের অবশ্যই ব্যবসায় উদ্যোগ বিষয়টি ভালো করে জানতে হবে । তাদের হৃদয়পটে যেন ভালো উদ্যোক্তা হওয়ার বাসনা জন্মে, উদ্যোক্তাদের যেন তারা . সম্মান করতে শেখে এজন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে তাদের ধারণা দেয়া উচিত ।

চিত্র: ঢাকার ধানমন্ডির রাপা প্লাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত জয়িতা মিনি মার্ট

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. উদ্যোগের ধারণা ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

৩. সফল উদ্যোক্তার গুণাবলি বর্ণনা করতে পারবে

৪. আত্মবিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারবে

৫. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বিশ্লেষণ করতে পারবে

৬. আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

৭. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান বিশ্লেষণ করতে পারবে

৮. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সমস্যা এবং তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করতে পারবে

৯. বাংলাদেশের সফল উদ্যোক্তাদের জীবনী পাঠের মাধ্যমে উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হবে

১০. বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বর্ণনা করতে পারবে

১১. বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে কিছু সুপারিশ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews