উদ্দীপকে প্রদত্ত '১নং' চিত্রটি হচ্ছে ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র এবং '২ নং' চিত্রটি দেয়াল মানচিত্র। নিচে মৌজা মানচিত্র ও দেয়াল মানচিত্রের বৈশিষ্ট্য তুলনা করা হলো-
মৌজা মানচিত্র ব্যবহার করা হয় রেজিস্ট্রিকৃত ভূমি বা বিল্ডিং এর সীমানা চিহ্নিত করার জন্য। এবং দেয়াল মানচিত্র তৈরি করা হয় শ্রেণিকক্ষে ব্যবহার করার জন্য। মৌজা মানচিত্র বৃহৎ স্কেলে অঙ্কন করা হয় যা ১৬ ইঞ্চিতে ১ মাইল বা ৩২ ইঞ্চিতে ১ মাইল। দেয়াল মানচিত্র বড় অথবা ছোট স্কেলে প্রকাশ করা হয়। এতে চাহিদা মতো একটি দেশ অথবা একেকটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয়। দেয়াল মানচিত্রে সারাবিশ্বকে অথবা কোনো গোলার্ধকে দেখানো হয়। অন্যদিকে মৌজা মানচিত্রে গ্রামের বিবিধ তথ্য প্রকাশ করা হয় এবং শহরের পরিকল্পনার মানচিত্রও মৌজা মানচিত্রের মাধ্যমে দেখানো যায়।
সুতরাং, উভয় মানচিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে দুটি মানচিত্রই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী।
Related Question
View Allআকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে।
সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ঐ দেশের প্রমাণ সময় বলা হয়। সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে। যেমন- যুক্তরাষ্ট্রে ৪টি এবং কানাডাতে ৬টি প্রমাণ সময় রয়েছে।
জাউদ্দীপকে দেখা যায়, ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত ১২টা লন্ডনের সময় তখন সন্ধ্যা ৬টা সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে রাত ১২- সন্ধ্যা ৬টা = ৬ ঘণ্টা = (৬ × ৬০) মিনিট [১ ঘণ্টা = ৬০ মিনিট]
উদ্দীপকে দেখা যায়, ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত ১২টা লন্ডনের সময় তখন সন্ধ্যা ৬টা
সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে রাত ১২- সন্ধ্যা ৬টা
= ৬ ঘণ্টা
= (৬৬০) মিনিট [১ ঘণ্টা = ৬০ মিনিট]
আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে।
সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ঐ দেশের প্রমাণ সময় বলা হয়। সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে। যেমন- যুক্তরাষ্ট্রে ৪টি এবং কানাডাতে ৬টি প্রমাণ সময় রয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!