জাউদ্দীপকে মালেকের সঙ্গে 'প্রতিদান' কবিতার আংশিক সাদৃশ্য রয়েছে।
'প্রতিদান' কবিতায় মানবতাবোধের চরম পরাকাষ্ঠা দেখিয়ে কবি শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন; এমনকি শত্রুর জন্য বুকভরা ভালোবাসা নিয়ে এগিয়ে গিয়েছেন। যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বেঁধে দিতে চেয়েছেন। কবিকে পর করে দিতে উদ্যত ব্যক্তিকে আপন করতে কবি প্রাণান্তকর চেষ্টা করেন। কবি সর্বাবস্থায় তাঁর ক্ষতি করতে উদ্যত মানুষের উপকার করতে ব্রতী হয়েছেন।
উদ্দীপকে মালেকের ঘর তালেব পুড়িয়ে দিলে মালেক প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এ স্পৃহা পরিবর্তিত হয়। তাকে ক্ষমা করে দেয়। ক্ষমার এ মহতী আদর্শ গ্রহণ করে মালেক 'প্রতিদান' কবিতার কবির মহতী হৃদয়ের সমান্তরালে নিজেকে দাঁড় করিয়েছে। তবে কবির মতো তার কর্মে স্বতঃস্ফূর্ততা না থাকায় এবং কেবল ক্ষমার মধ্যেই সীমাবদ্ধ থাকায় কবির সঙ্গে আংশিক সাদৃশ্য প্রকাশিত হয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!