উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত।
দেশের সার্বভৌমত্ব সরকারের স্থিতিশীলতা দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।.
উদ্দীপকে রানাপ্লাজা ধ্বংসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। আর কোটা সুবিধা আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য উপাদান হিসেবে পরিগণিত। তাই বলা যায় যে, উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত।
Related Question
View Allসঞ্চয় ও বিনিয়োগ অর্থনীতিক পরিবেশের উপাদান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!