বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও শিল্পের ক্ষেত্রে এদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। এখন সিদ্ধান্ত পুনর্বিবেচনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

যে পারিপার্শ্বিকতার মধ্যে মানুষ জীবনধারণ করে তাকেই পরিবেশ বলে।

উত্তরঃ

অর্থ ব্যবসায়ের প্রাণস্বরূপ বিধায় অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ। 

অর্থনৈতিক বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উপাদানের উপস্থিতি যেকোনো দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অর্থনৈতিক উপাদানের অনুপস্থিতি যেকোনো দেশকে ব্যবসায়-বাণিজ্যে পেছনে ফেলে দিতে পারে। মোটকথা ব্যবসায় স্থাপনে অর্থনৈতিক পরিবেশের উপাদান- মূলধন ও বিনিয়োগ, ব্যাংকহার, মুদ্রাস্ফীতি, মাথাপিছু ও জাতীয় আয়, অর্থবাজার, মূলধন বাজার, শেয়ারবাজার, মানি এক্সচেঞ্জ, লিজিং, বিমা কোম্পানি, শেয়ার, স্টক, ঋণপত্র, বন্ড, প্রিমিয়াম, স্থায়ী আমানত ইত্যাদির উপস্থিতি বা অনুপস্থিতি স্বাপিত ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ।

উত্তরঃ

উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত।

দেশের সার্বভৌমত্ব সরকারের স্থিতিশীলতা দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।.

উদ্দীপকে রানাপ্লাজা ধ্বংসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। আর কোটা সুবিধা আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য উপাদান হিসেবে পরিগণিত। তাই বলা যায় যে, উদ্দীপকে যুক্তরাষ্ট্রের কোটা বাতিলের বিষয়টি রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত।

উত্তরঃ

ব্যবসায়ের ক্ষেত্রে রানা প্লাজার মতো ঘটনা উত্তরণে করণীয় হলো শ্রমিকদের নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ সুনিশ্চিতকরণ।

প্রতিটি প্রতিষ্ঠানে কর্মীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তাই কর্মীদের উন্নতকার্য পরিবেশ নিশ্চিতকরণসহ অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

উদ্দীপকে রানা প্লাজা ধ্বংসের ঘটনায় সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে প্রদত্ত কোটা সুবিধা বাতিল করেছে। রানা প্লাজার ভবনটি অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে বিধায় উক্ত ভবনটি ধসে পড়েছে। তাছাড়া সেখানে অনুকূল কর্ম-পরিবেশ বিদ্যমান ছিল না বিধায় অধিকসংখ্যক শ্রমিক দুর্ঘটনা কবলিত হয়েছে। আর এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় উচিত পরিকল্পিতভাবে ভবন নির্মাণ যাতে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয়। তাছাড়া এমন ব্যবস্থা থাকা উচিত যাবে অগ্নিকাণ্ড কিংবা যেকোনো দুর্ঘটনায় শ্রমিকেরা যাতে সহজেই বের হতে পারে

সুতরাং বলা যায়, ব্যবসায়ের ক্ষেত্রে রানা প্লাজার ঘটনা উত্তরণে করণীয় হলো শ্রমিকদের নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ সুনিশ্চিতকরণ।

180

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews