জাউদ্দীপকে শিক্ষকের প্রথম উক্তি অনুসারে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে তিনভাগে ভাগ করা হয়। যেমন- ঊর্ধ্বগতি, মধ্যগতি ও নিম্নগতি। নিচে এগুলো বর্ণনা করা হলো-
ঊর্ধ্বগতি: এটি নদীর প্রাথমিক অবস্থা, পর্বতের উৎসস্থান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলে। ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ ক্ষয়সাধন।
মধ্যগতি: মধ্যগতিতে নদী সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় নদী বিস্তার লাভ করে কিন্তু গভীরতা কমে যায় এবং নদী সঞ্চয় কাজ শুরু করে।
নিম্নগতি: এটি নদীর জীবনচক্রের শেষ পর্যায়। এ অবস্থায় নিম্নক্ষয় বন্ধ থাকে ও পার্শ্বক্ষয় হয় অল্পপরিমাণে। নদী উপত্যকা খুব চওড়া ও গভীর হয়। স্রোতের বেগ একেবারে কম থাকায় পানিবাহিত বালুকণা কাদা নদীগর্ভে ও মোহনায় সঞ্চিত হয়।
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!