উদ্দীপকে শেফালীর প্রতিবেশীর মেয়ের আত্মহত্যা কী ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকে শেফালীর প্রতিবেশীর মেয়ের আত্মহত্যা যৌতুক প্রথা নামক সামাজিক সমস্যার উদাহরণ।

সামাজিকভাবে যে সব সমস্যা নারীর অবস্থানকে নিরাপত্তাহীন করছে সেগুলোই সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা। এসব সমস্যার মধ্যে অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক হলো এমন একটি সামাজিক কু-প্রথা যাতে কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বরপক্ষের মধ্যে দরকষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানে কনে পক্ষকে বাধ্য করা হয়ে থাকে। সামাজিকভাবে এ প্রথাকে উপহার, উপঢৌকন, নজরানা প্রদান, শুভেচ্ছার প্রতীক বা নিদর্শন বলা হয়ে থাকে। যৌতুকের সাধারণ ব্যাখ্যায় ম্যাক্স র‍্যাডিন বলেন, "যৌতুক হলো সে সম্পদ যা বিবাহের সময় ব্যক্তি তার স্ত্রী বা স্ত্রীর পরিবার থেকে পেয়ে থাকে। যৌতুকের দাবিকে কেন্দ্র করেই পরবর্তীতে দাম্পত্য কলহ, স্ত্রী নির্যাতন, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ ও নানা সামাজিক অপরাধ সংঘটিত হয়ে থাকে।

উদ্দীপকেও লক্ষণীয় যে, শেফালীর প্রতিবেশীর মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন করায় এক পর্যায়ে সে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। যা আমাদের সমাজে বিদ্যমান যৌতুক প্রথার বিরূপ প্রভাবের ফল। সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, শেফালীর প্রতিবেশীর মেয়ের আত্মহত্যা নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার একটি উদাহরণ।

139

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

792
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews