একদিন সকালে ঘুম থেকে উঠে শেফালী প্রতিবেশীর বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পায়। সেখানে যেয়ে দেখতে পায় প্রতিবেশীর একমাত্র মেয়েকে শ্বশুরবাড়িতে নির্যাতন করায় সে আত্মহত্যা করেছে। শেফালীর মনে পড়ে গেল প্রতিবেশীর বিয়ের সময় পাত্রপক্ষ অনেক দামি জিনিসের দাবি করেছিল। যদিও পাত্র কোনো কিছুই করত না।

Updated: 9 months ago
উত্তরঃ

মাদকাসক্তি বলতে এমন এক দ্রব্যসামগ্রী ব্যবহারকে বোঝায়, যা সেবনকারী ব্যক্তির মানসিক ও ব্যবহারিক আচরণকে প্রভাবিত করে এবং দ্রব্যসামগ্রীর ওপর ব্যক্তি আসক্ত হয়ে পড়ে।

উত্তরঃ

জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যাকে ভারসাম্য অবস্থায় রাখা সম্ভব হয়। জনসংখ্যাকে সচেতনতার মাধ্যমে এই পরিকল্পনাটি সম্পর্কে ধারণা দিতে হবে। পরিবার পরিকল্পনার গুরুত্ব আরও বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের অনেক মানুষ এখনো এ ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা এটাকে ইসলামবিরোধী কাজ বলে মনে করে। এ সব মানুষের মধ্যে সঠিক জ্ঞান প্রচারের পাশাপাশি তাদেরকে এ ব্যাপারে আরও সচেতন করতে হবে। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে।

উত্তরঃ

উদ্দীপকে শেফালীর প্রতিবেশীর মেয়ের আত্মহত্যা যৌতুক প্রথা নামক সামাজিক সমস্যার উদাহরণ।

সামাজিকভাবে যে সব সমস্যা নারীর অবস্থানকে নিরাপত্তাহীন করছে সেগুলোই সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা। এসব সমস্যার মধ্যে অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক হলো এমন একটি সামাজিক কু-প্রথা যাতে কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বরপক্ষের মধ্যে দরকষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানে কনে পক্ষকে বাধ্য করা হয়ে থাকে। সামাজিকভাবে এ প্রথাকে উপহার, উপঢৌকন, নজরানা প্রদান, শুভেচ্ছার প্রতীক বা নিদর্শন বলা হয়ে থাকে। যৌতুকের সাধারণ ব্যাখ্যায় ম্যাক্স র‍্যাডিন বলেন, "যৌতুক হলো সে সম্পদ যা বিবাহের সময় ব্যক্তি তার স্ত্রী বা স্ত্রীর পরিবার থেকে পেয়ে থাকে। যৌতুকের দাবিকে কেন্দ্র করেই পরবর্তীতে দাম্পত্য কলহ, স্ত্রী নির্যাতন, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ ও নানা সামাজিক অপরাধ সংঘটিত হয়ে থাকে।

উদ্দীপকেও লক্ষণীয় যে, শেফালীর প্রতিবেশীর মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন করায় এক পর্যায়ে সে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। যা আমাদের সমাজে বিদ্যমান যৌতুক প্রথার বিরূপ প্রভাবের ফল। সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, শেফালীর প্রতিবেশীর মেয়ের আত্মহত্যা নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার একটি উদাহরণ।

উত্তরঃ

উদ্দীপকে শেফালীর প্রতিবেশীর মেয়ের বিয়ের পাত্রের বেকারত্ব এই আত্মহত্যার অনুঘটক হিসেবে কাজ করেছে।

বেকারত্ব বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর অন্যতম। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বাংলাদেশে শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ, অদক্ষ প্রায় সব শ্রেণির বেকার লক্ষ করা যায়। ফলে মোট জনসংখ্যার বিরাট অংশ বাধ্য হয়ে নির্ভরশীল জীবনযাপন করছে। এসব জনগণ শুধু জাতীয় সম্পদ ভোগ করছে, অথচ উৎপাদন ও সম্পদ সৃষ্টিতে কোন অবদান রাখতে পারছে না। এছাড়া সমাজ জীবনের পাশাপাশি বেকারত্ব আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। বেকারত্বের সূত্র ধরেই জন্ম নিচ্ছে বিবাহ বিচ্ছেদ, পারিবারিক বিশৃঙ্খলা, আত্মহত্যা, যৌতুক প্রথার মত সামাজিক সমস্যাসমূহ। বাংলাদেশে যৌতুক প্রথা প্রচলিত থাকার অন্যতম কারণ বেকারত্ব। অনেক বেকার ছেলে তাদের অবস্থার উন্নতিকল্পে যৌতুক প্রথার প্রতি আগ্রহী হয়ে ওঠে। যৌতুকের দাবিতে অনেক মেয়েকে আত্মহত্যার পথও বেছে নিতে হয়।

উদ্দীপকেও লক্ষণীয় যে, শেফালীর প্রতিবেশীর মেয়ের পাত্র ছিল বেকার। তাকে প্রায়ই শ্বশুরবাড়িতে নির্যাতন করা হত বলে সে আত্মহত্যা করতে বাধ্য হয়।

সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, শেফালীর প্রতিবেশীর মেয়ের আত্মহত্যার পিছনে তার স্বামীর বেকারত্ব দায়ী ছিল।

157
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

772
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews