জনাব আজাদ সাংগু ব্যাংক, ঢাকা শাখায় একটি হিসাব খুলেছেন। তিনি উক্ত হিসাবে লেনদেনের সময় কাগুজে ডকুমেন্ট যেমন : রসিদ, চেক ব্যবহার করেন। তার হিসাবে সবসময় পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা থাকে। জনাব মজিদ কুশিয়ারা ব্যাংক রংপুর শাখায় একটি হিসাব খোলেন। তিনি ব্যাংক লেনদেনে কোনো কাগুজে ডকুমেন্ট ব্যবহার করেন না। তারা দুজনই স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেলেন যেখানে দুটি ব্যাংকেরই শাখা আছে। দুজনই সংশ্লিষ্ট ব্যাংক শাখায় টাকা উত্তোলন করতে গেলেন। মজিদ যথাযথভাবে উত্তোলনে সমর্থ হন। আজাদ যথাযথ নিয়ম মেনে চেক উপস্থাপন করলেও অন্য শাখার চেক হওয়ায় ব্যাংক তাকে প্রয়োজনীয় সেবা প্রদানে ব্যর্থ হয়।

উদ্দীপকে সাংগু ব্যাংকের সেবা প্রদানের ব্যর্থতা দূরীকরণে করণীয় কী? যুক্তিসহ মতামত দাও।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকে সাংগু ব্যাংকের সেবা প্রদানের ব্যর্থতা দূরীকরণে করণীয় হলো তথ্য প্রযুক্তি ব্যবহারপূর্বক অনলাইন ব্যাংকিং তথা ই- ব্যাংকিং সেবা চালু করা।

কম্পিউটার ও যোগাযোগের বিভিন্ন প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আদান-প্রদান ও পুনরুদ্ধারের যে প্রক্রিয়া তাই তথ্য ও প্রযুক্তি নামে পরিচিত। তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যক্তির শ্রম, সময় ও অর্থ লাঘব করে। তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন হয়েছে অনেক সহজ, সরল ও স্বাচ্ছন্দ্যময়। বর্তমানে ব্যাংকে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে ব্যাংকিং লেনদেনকে সহজ করে দিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়েব সাইটের সাহায্যে দূরে অবস্থিত গ্রাহকের সাথে আর্থিক প্রতিষ্ঠানসমূহে লেনদেন সম্পন্ন করতে পারে। ফলে মানুষের উপস্থিতি ছাড়াই আর্থিক লেনদেন সম্পাদন করা সম্ভব হচ্ছে। মানুষের শ্রম ও ব্যয়ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং কার্যক্রম সহজ হচ্ছে।

উদ্দীপকে দেখা যায়, কুশিয়ারা তথ্য আদান-প্রদানে উক্ত ব্যাংক কাগুজে ডকুমেন্ট ব্যবহার করে না ফলে খুব দ্রুত কার্যসম্পাদন সম্ভব হয়। তাছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকগণ ব্যাংকে না গিয়ে যেকোনো বুথ থেকে ২৪ ঘণ্টা টাকা তুলতে পারে। সাংগু ব্যাংক যদি আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারপূর্বক অনলাইন ব্যাংকিং তথা ই-ব্যাংকিং সেবা চালু করে তাহলে উক্ত ব্যাংকের সময় ও শ্রম কম লাগবে এবং দ্রুততম সময়ে উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবে। তাছাড়া গ্রাহকগণ ব্যাংকের যেকোনো শাখা থেকে সহজেই লেনদেন করতে পারবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে সাংগু ব্যাংকের সেবা প্রদানের ব্যর্থত দূরীকরণে করণীয় হলো তথ্য প্রযুক্তি ব্যবহারপূর্বক অনলাইন ব্যাংকিঃ তথা ই-ব্যাংকিং সৈবা চালু করা।

160

একবিংশ শতকের শুরুতেই মানুষের জীবনে যে ব্যাপক পরিবর্তন ও অভিনবত্বের জন্ম নিয়েছে এবং যার প্রভাবে সারা বিশ্ব আজ বৈশ্বিক গ্রাম (Global village) এ পরিণত হয়েছে তার মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ থেকে বিশ বছর আগেও এতটা পরিবর্তন হবে মানুষ ভাবতে পারেনি। কিন্তু তা-ই ঘটেছে। ভবিষ্যতে এ পরিবর্তন যে আরও দ্রুতশীল হবে তা বলার অপেক্ষা রাখে না। এ প্রযুক্তির উচ্ছাসে ভাসছে এখন সমগ্র বিশ্বের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি। E-Business, E-Commerce, E-Marketing, E-Retailing এ ভাবে নতুন নতুন পরিভাষায় সিক্ত হচ্ছে ব্যবসায় জগত। হাতের ছোট মোবাইল সেটটিই হয়তোবা ভবিষ্যতে হয়ে উঠবে সকল যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র । তাই এরূপ প্রযুক্তি সম্পর্কে আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই ধারণা দিতে হবে। আগামী দশকগুলোর জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্যই ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়টি ব্যবসায় পরিচিতি বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যায় এতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে।

চিত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রণী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান কার্যালয়ের প্রবেশ দ্বার

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে

৩. অনলাইন ব্যবসায় ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

8. ই-কমার্স এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে 

৫. ই-বিজনেস এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৬. ই-মার্কেটিং এর ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. ই-রিটেইলিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৮. ই-ব্যাংকিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৯. ডেবিট ও ক্রেডিট কার্ড এর ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

১০. মোবাইল ব্যাংকিং এর ধারণা ও এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

Related Question

View All
উত্তরঃ

তথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।

সহজভাবে বলতে গেলে—

যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।

উদাহরণ:

কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার

ইমেইল পাঠানো

মোবাইল অ্যাপ ব্যবহার

ইন্টারনেট ব্রাউজ করা

অনলাইন ব্যাংকিং

ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া

 

আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Md Lakum
Md Lakum
6 months ago
460
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews