উদ্দীপকে 'সানরাইজ ব্যাংক' কার্যভিত্তিক শ্রেণিকরণে কেন্দ্রীয় ব্যাংক।
না
সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত যে ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে তা হলো কেন্দ্রীয় ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকগুলো আমানতের একটি অংশ এ ব্যাংকে জমা রাখে। উদ্দীপকে পদ্মা, মেঘনা ও যমুনা ব্যাংক তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ নিয়মানুযায়ী বাধ্যতামূলকভাবে 'সানরাইজ ব্যাংক'-এ জমা রাখে। সাইনরাইজ ব্যাংক পদ্মা, মেঘনা ও যমুনা ব্যাংক-এর অর্থ জমা রাখা ছাড়াও তাদের অনেক ধরনের সেবা দেয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তালিকাভুক্তির শর্ত হিসেবে গৃহীত আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বিভিন্ন সেবা দিয়ে থাকে উদ্দীপকে পদ্মা, মেঘনা ও যমুনা ব্যাংকগুলো সানরাইজ ব্যাংক-এ আমানতের একটি অংশ জমা রাখে। আবার সানরাইজ ব্যাংক এ ব্যাংকগুলোকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। এ থেকে বলা যায়, এটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
