বাংলাদেশ ব্যাংকের মোট বিভাগের সংখ্যা ১টি।
'আইনগত সত্ত্বা' বৈশিষ্ট্যটি কেন্দ্রীয় ব্যাংককে পৃথক মর্যাদা দিয়েছে। সরকার কর্তৃক বিশেষ অধ্যাদেশ জারি করে বা আইন পাস করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয় বিধায় এর আইনগত সত্ত্বা বিদ্যমান। এ ব্যাংক যে অধ্যাদেশ বলে গঠিত হয় অন্য ব্যাংকগুলো সেভাবে প্রতিষ্ঠিত হয় না। তাই বলা হয়, আইনগত সত্ত্বা কেন্দ্রীয় ব্যাংককে পৃথক মর্যাদা দিয়েছে।
উদ্দীপকে 'সানরাইজ ব্যাংক' কার্যভিত্তিক শ্রেণিকরণে কেন্দ্রীয় ব্যাংক।
না
সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত যে ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে তা হলো কেন্দ্রীয় ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকগুলো আমানতের একটি অংশ এ ব্যাংকে জমা রাখে। উদ্দীপকে পদ্মা, মেঘনা ও যমুনা ব্যাংক তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ নিয়মানুযায়ী বাধ্যতামূলকভাবে 'সানরাইজ ব্যাংক'-এ জমা রাখে। সাইনরাইজ ব্যাংক পদ্মা, মেঘনা ও যমুনা ব্যাংক-এর অর্থ জমা রাখা ছাড়াও তাদের অনেক ধরনের সেবা দেয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তালিকাভুক্তির শর্ত হিসেবে গৃহীত আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বিভিন্ন সেবা দিয়ে থাকে উদ্দীপকে পদ্মা, মেঘনা ও যমুনা ব্যাংকগুলো সানরাইজ ব্যাংক-এ আমানতের একটি অংশ জমা রাখে। আবার সানরাইজ ব্যাংক এ ব্যাংকগুলোকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। এ থেকে বলা যায়, এটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
সরকার কর্তৃক সানরাইজ ব্যাংক-এর ওপর অর্পিত দায়িত্বের যৌক্তিকতা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান ব্যাংক। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য সরকারের মনোনীত প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক।
উদ্দীপকে পদ্মা, মেঘনা ও যমুনা ব্যাংক তাদের আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে সানরাইজ ব্যাংক-এ জমা রাখে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো সানরাইজ ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক) বিধিবদ্ধ রিজার্ভ জমা রাখে। বিনিময়ে সানরাইজ ব্যাংক তাদের অনেক ধরনের সেবা দেয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার ও তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। সরকার কেন্দ্রীয় ব্যাংককে এ ক্ষমতা দিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ না করলে ব্যাংকগুলো নিজেদের ইচ্ছেমতো ব্যাংকিং কাজ পরিচালনা করতো। এতে আর্থিক খাতে বিশৃঙ্খলা দেখা দেবে। এ জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ থেকে বলা যায়, সরকার কর্তৃক সানরাইজ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্বের যৌক্তিকতা রয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
