উদ্দীপক অনুসারে মৌজা মানচিত্রের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোক ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপক অনুসারে যে মানচিত্রের সম্পর্কে বলা হয়েছে সেটি - হলো মৌজা মানচিত্র। একে ক্যাডাস্ট্রাল বা রেজিস্ট্রিকৃত মানচিত্রও - বলে। আমাদের প্রাত্যহিক বাস্তব জীবনের এ মানচিত্র অত্যাবশ্যকীয়।

মৌজা মানচিত্রটি তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং-এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। এ মানচিত্রের মাধ্যমেই ভূমির পরিমাপ সম্পর্কে তথ্য নিয়ে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। এছাড়া এ মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। যার ফলে আমরা সহজেই একে অপরের সম্পত্তিকে শনাক্ত করতে পারি।

মৌজা মানচিত্রটি সাধারণত বৃহৎ স্কেলে অঙ্কন করা হয় অর্থাৎ ১৬" = ১ মাইল অথবা ৩২" = ১ মাইল। ফলে এ মানচিত্রে বিবিধ তথ্য অন্তর্ভুক্ত করা যায়। তাছাড়া শহরের বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের জন্যও এ মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ। মৌজা মানচিত্রে সীমানা নির্দিষ্ট করে দেওয়ার কারণে একে অপরের মধ্যে সীমানা নিয়ে মতপার্থক্য থাকে না। ফলে গ্রাম ও শহর উভয় অঞ্চলের লোকের ভূমি চাষ, ভূমির কর দেওয়া, বিল্ডিং নির্মাণ প্রভৃতি কাজে এ মানচিত্রের সাহায্য নিয়ে থাকে।
সর্বোপরি বলা যায়, মৌজা মানচিত্রটি নির্দিষ্ট স্কেলে ক্ষেত্রফল নির্ণয় এবং সূক্ষ্মভাবে যেকোনো এলাকার ভূমি শনাক্তকরণ করা যায় বলে এ মানচিত্রটি সরকার ও সাধারণ জনগণের নিকট সমানভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
88

Practical: Map and Scale

মানচিত্রের মধ্যে সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো একটি অঞ্চলকে দেখানো যায়। মানচিত্র নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখাসহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ। মানচিত্র একজন ভূগোলবিদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ। মানচিত্রের সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। একটি মানচিত্র যে কেবল ভূগোলবিদদের প্রয়োজন হয় তা নয়। এটি প্রায় সকল মানুষের বিশেষ করে জাহাজের নাবিক, পরিকল্পনাবিদ, পর্যটক, প্রশাসক, কৃষিবিদ, আবহাওয়াবিদ এমনকি সাধারণ মানুষেরও বিশেষ প্রয়োজন। এ অধ্যায়ে মানচিত্রের গঠন ও ব্যবহার, স্কেলের শ্রেণিবিভাগ, মানচিত্রের সংকোচন ও সম্প্রসারণ ইত্যাদি আলোচনা করা হয়েছে।

ব্যবহারিক মানচিত্র ও স্কেল-কে. আশরাফুল আলম ও মো. শরিফুল ইসলাম স্যার এর লেখা বই

Related Question

View All
উত্তরঃ

মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং ভূমিতে ঐ দুটি স্থানের মধ্যবর্তী প্রকৃত দূরত্বের অনুপাত বা সম্বন্ধকে 'স্কেল' বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
169
উত্তরঃ

কর্ণীয় স্কেলের সাহায্যে তিনটি একক জানা যায়।
কতিপয় কর্ণের সাহায্যে অঙ্কিত স্কেলকে কর্ণীয় স্কেল বলে। কোনো সরলরেখার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ নির্ধারণের জন্য কতিপয় কর্ণের সাহায্যে সৃষ্ট এ স্কেল ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে একটি ক্ষুদ্র রেখাকে কয়েকটি সমান ভাগে ভাগ করার জন্য এরূপ স্কেলের ব্যবহার বেশি। আয়তাকার চাঁদায় এ স্কেলটি অঙ্কিত থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
123
উত্তরঃ

ভূমিতে দূরত্ব ৫০,০০০ ইঞ্চি হলে মানচিত্রে দূরত্ব = ১ ইঞ্চি

   ‘’             ‘’         ১             ‘’            ‘’         =   ,

   ‘’               ‘’   ৬৩,৩৬০   ‘’             ‘’            =  × ,,

                                                                          = ১.২৭ ইঞ্জি

আমরা জানি, ৬৩,৩৬০ ইঞ্চি = ১ মাইল]

ভূমিতে দূরত্ব ১ মাইল হলো মানচিত্রে দূরত্ব = ১.২৭ ইঞি

‘’         ‘’         ৪ মাইল       ‘’          ‘’   = (. × ) "

                                                             = ৫.০৮ ইঞি

                                                             = ৫ ইঞ্চি

স্কেল নির্ণয় :

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
121
উত্তরঃ

উদ্দীপকের স্কেলটি একটি কর্ণীয় স্কেল; যার প্রতিভূ অনুপাত ১: ৫০,০০০। এ স্কেলের সাহায্যে একই সাথে তিনটি একক যথাক্রমে গজ, ফুট ও ইঞ্চি একক ব্যবহার করে উপস্থাপন করা যায়। এ স্কেল দ্বারা অধিকতর সূক্ষ্ম মাপ নেওয়া যায়। উদ্দীপকে প্রতিভূ অনুপাত ১: ৫০,০০০ দেওয়া আছে। এখানে মানচিত্রে দূরত্ব ১ ইঞ্চি এবং ভূমিতে দূরত্ব ৫০ ইঞ্চি নির্দেশ করে। এখান থেকে গজ বের করা হয়। অর্থাৎ মানচিত্রে ৫ ইঞ্চি = ভূমিতে ৬.৯৪ গজ বের করা হয়। ভূমিতে যদি ৬ গজ হিসাব করা হয় তবে

মানচিত্রের দূরত্ব আসবে  =.=৪.৩২ ইঞ্চি। এভাবে ৪.৩২ ইঞি

দৈর্ঘ্যবিশিষ্ট একটি রেখা নিয়ে তাকে ৬ ভাগে বিভক্ত করা হয়। প্রত্যেক ভাগের মান হবে ১ গজ।
এরপর বামপার্শ্বের ভাগটি ৩ ভাগ করতে হবে প্রত্যেক ভাগের মান হবে ১ ফুট। এবার ৪.৩২ ইঞ্চি রেখার উভয় পার্শ্বে ইঞ্চি দেখানোর জন্য ১ ইঞ্চি করে মোট ১২ টি বিন্দু নেওয়া হয়েছে। পরে বিন্দুগুলো যোগ করে ১২ ইঞ্চি নির্দেশ করে।
এভাবে দেখা যাচ্ছে যে, উপরিউক্ত কর্ণীয় স্কেলের সাহায্যে সহজেই তিনটি একক ব্যবহার করা হয়েছে এবং পরিমাপ অনেক সূক্ষ্ম বলে বিবেচিত হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
142
উত্তরঃ

পৃথিবী অথবা এর কোনো অংশের প্রতিকৃতি নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখাসহ সমতল কাগজের ওপর অঙ্কন করা হলে তাকে মানচিত্র বলে। মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং ভূমিতে বা ভূপৃষ্ঠে ঐ দুটি স্থানের মধ্যবর্তী প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
232
উত্তরঃ

মানচিত্রের যেকোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূপৃষ্ঠে বা ভূমিভাগে ঐ দু'টি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত বা সম্পর্ক তাকে মাপনী বা স্কেল বলে। বিভিন্ন প্রকার স্কেল হচ্ছে-

(i) সরল স্কেল,
(ii) কর্ণীয় স্কেল,
(iii) তুলনামূলক স্কেল,
(iv) বিশেষ ধরনের স্কেল ও
(v) ভার্নিয়ার স্কেল।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
157
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews