উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা উভয় ক্ষেত্রে বাঙালির সংগ্রামের প্রেক্ষাপট আছে বিধায় আলোচ্য উক্তিটি যথার্থ।
১৯৬৯ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি সেই প্রেক্ষাপটকেই তুলে ধরেছে। কবি উনসত্তরের গণ অভ্যুত্থানের সংগ্রামে বায়ান্নোর ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করেছেন। শহরের পথে পথে যে কৃষ্ণচূড়া ফুঠেছে সেগুলো কবির কাছে সালাম, রফিক ও বরকতের রক্ত মনে হয়। কবি ভাষা আন্দোলনের চেতনাকে শৈল্পিকভাবে উনসত্তরের গণজাগরণের প্রেরণা হিসেবে দেখাতে চেয়েছেন।
উদ্দীপকের তপু চরিত্রটি ১৯৫২ সালের সাহসী ভাষাসৈনিক। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহিদ হয় সে। ভাষার জন্য তার এই আত্মত্যাগকে উদ্দীপকের লেখক তুলে ধরেছেন মমত্বের সঙ্গে। তপুর মধ্য দিয়ে লেখক মূলত ভাষা শহিদদের সংগ্রামকে তুলে ধরেছেন।
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় দেখা যায় পাকিস্তান সরকার কর্তৃক জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এ দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। শহর ও গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করে। কবি বিচিত্র শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন। আর এই সংগ্রামী আন্দোলনের প্রেরণা হিসেবে কবি ভাষা: আন্দোলনের চেতনাকে তুলে ধরেছেন। উদ্দীপকেও ভাষা আন্দোলনে বাঙালির সংগ্রামী ইতিহাসকে তুলে ধরেছেন। ভাষার দাবিতে মিছিলে অংশগ্রহণ করে তপুর মতো নাম না জানা অজস্র বাঙালি রাজপথে শহীদ হয়েছেন। কবিতা ও উদ্দীপক উভয়স্থানে বাঙালির স্বতঃস্ফূর্ত সংগ্রামচেতনার ইতিহাস তুলে ধরায় প্রশ্নোক্ত উক্তিটি যৌক্তিক বলে প্রতীয়মান হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!