উল্লিখিত "আনন্দ বাজার" নামক সুপারশপ স্থাপনের ক্ষেত্রে অবস্থানের কোন উপাদানটি বিবেচনা করা হয়েছে? ব্যাখ্যা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উল্লিখিত 'আনন্দ বাজার' নামক সুপারশপ স্থাপনের ক্ষেত্রে অবস্থানের একটি অন্যতম উপাদান ক্রেতার সান্নিধ্য বা পর্যাপ্ততাকে বিবেচনা করা হয়েছে।
ব্যবসায়ের অবস্থান নির্ণয়ে ক্রেতাদের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে স্থানে প্রচুর পরিমাণে ক্রেতার সমাবেশ ঘটে সে স্থান উত্তম ব্যবসায় স্থান হিসেবে বিবেচিত হয়। পণ্য বা সেবা উৎপাদিত হয় ক্রেতার অভাব পূরণের স্বার্থেই। তাই ব্যবসায়ের অবস্থান নির্ধারণে ক্রেতার পর্যাপ্ততা বিশেষভাবে বিবেচনা করা হয়।
উদ্দীপকে উল্লেখ্য টাঙ্গাইল জেলা শহরে অধিক মানুষের বসবাস। শহরের মানুষের দৈনন্দিন কাঁচাবাজার ও ভোগ্যপণ্যের কথা বিবেচনা করে জনাব রেজা 'আনন্দ বাজার' নামে একটি সুপারশপ গড়ে তোলেন শহরের প্রাণকেন্দ্রে। শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় উক্ত স্থানে পর্যাপ্ত ক্রেতা বিদ্যমান থাকবে। পর্যাপ্ত ক্রেতা না থাকলে ব্যবসায় স্থাপন কোনোভাবেই ফলপ্রসূ হয় না। সুতরাং উদ্দীপকে উল্লিখিত 'আনন্দ বাজার' নামক সুপারশপটি স্থাপনের ক্ষেত্রে ক্রেতার পর্যাপ্ততাকে বিবেচনা করা হয়েছে।

149
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বিপণনকৃত পণ্য ও সেবাসামগ্রী বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিকটবর্তী অবস্থানকে বাজারের নৈকট্য বলে।

387
উত্তরঃ

শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।
স্বাভাবিকভাবেই যেকোনো শহরে গ্রামের তুলনায় অধিকসংখ্যক লোক বসবাস করে। ফলে সেখানে ক্রেতা বা ভোক্তার অভাব হয় না। এছাড়াও শহরের মানুষের জীবনধারা, ক্রয় অভ্যাস, নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের আয় ইত্যাদি বিষয়গুলোও ব্যবসায় সহায়ক। এ সকল কারণেই শহরে অবস্থানরত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই বলা যায়, ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।

260
উত্তরঃ

মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি পুরুত্ব দিয়েছেন।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। উত্তম যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি কারণে শহুরে অধিক হারে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।
উদ্দীপকে ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। তার এই দোকান স্থাপন কার্যক্রমটি ব্যবসায়ের শহুরে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।

248
উত্তরঃ

মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক। কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি. হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

208
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।

258
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে সকল বিষয় ব্যবসায়ের সফলতাকে প্রভাবিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এর অবস্থান। পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ কর্মী, আধুনিক যন্ত্রপাতি ও সাজসজ্জা থাকা সত্ত্বেও ব্যবসায়ের অবস্থান যদি সঠিক স্থানে না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা লাভের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে অন্যান্য বিষয়ের কিছুটা ঘাটতি থাকলেও শুধু উপযুক্ত অবস্থানের কারণে অনেক প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সফলতার দিকে ধাবিত হচ্ছে। তাই বলা যায়, ব্যবসায়ে সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর।

370
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews