বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের (A, B, C, D, E) pH মানসমূহ নিম্নোক্ত সারণিতে লিপিবদ্ধ করা হলো।
টুথপেস্টের নমুনা | pH মান |
A | ক্ষারীয় |
B | ক্ষারীয় |
C | ক্ষারীয় |
D | ক্ষারীয় |
E | ক্ষারীয় |
উল্লেখিত ফলাফল থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, সংগৃহীত টুথপেস্টসমূহের মান ক্ষারীয়। টুথপেস্ট আমাদের নিত্য দিনের একটি প্রয়োজনীয় বস্তু যা ক্ষারীয়। টুথপেস্টের উপকরণে একটি ক্ষারীয় উপাদান হলো সোডিয়াম লরাইল সালফেট। এটি পরিষ্কারক হিসেবে অত্যন্ত কার্যকর।
খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে এসিডিয় অবস্থার সৃষ্টি হয়। আর টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে তেমনি পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্ট এসিডকে নিষ্ক্রিয় করে। ফলে দাঁতের ক্ষয় রোধ হয়। বর্তমানে বিভিন্ন টুথপেস্টে সামান্য পরিমাণ NaCl যোগ করা হয়। NaCl দ্বারা দাঁতে বিদ্যমান অণুজীবের ধ্বংস সাধন করা হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!