বিজ্ঞান শিক্ষক জনাব ফখরুল আলম নবম শ্রেণীর শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করে কতিপয় ব্র্যান্ডের টুথপেস্টের (A, B, C, D, E) অম্লত্ব ও ক্ষারত্ব পরীক্ষণের নির্দেশ দিলেন। পরীক্ষণের জন্য প্রদত্ত প্রয়োজনীয় উপকরণগুলো হলো- টুথপেস্ট, লিটমাস কাগজ (নীল ও লাল), বিকার, ফুলের নির্যাস, নাড়ানি, পানি, চিমটা।

Updated: 10 months ago
উত্তরঃ

স্ন্যাক লাইমের সংকেত হলো- Ca(OH)2।

উত্তরঃ

প্রথমত, যে সকল খাদ্যদ্রব্য ও পানীয়ের কারণে পাকস্থলীতে অম্লত্বের সৃষ্টি হয় (যেমন- কোমল পানীয়, ভাজাপোড়া, তৈল ও চর্বিজাতীয় খাবার) সেগুলো অতিরিক্ত পরিমাণে গ্রহণ না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং প্রয়োজন হলে সাময়িকভাবে ঐ সমস্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
দ্বিতীয়ত কিছু ক্ষারীয়ধর্মী শাক-সবজি (যেমন- পালং শাক, পুঁইশাক, আলু, ফুলকপি, লেটুস) বা ফল-মূল (কিচমিচ, খেজুর, পেঁপে, তরমুজ ইত্যাদি) খেয়ে এসিডিটি প্রশমন করা যায়।

উত্তরঃ

একটি বিকারে 4 থেকে 5 গ্রাম টুথপেস্ট নিয়ে এতে 5 থেকে 10 মিলিলিটার পানি যোগ করে ভালোভাবে নাড়ানী দিয়ে নেড়ে মিশ্রণ করতে হবে এবং মিশ্রণটিকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার চিমটা দিয়ে প্রথমে নীল লিটমাস কাগজকে বিকারের মিশ্রণে ডুবিয়ে এর বর্ণ পরিবর্তনের মাধ্যমে অম্লত্ব (নীল লাল) পর্যবেক্ষণ করা হয়। অতঃপর একইভাবে বিকারের মিশ্রণে লাল লিটমাস পেপারকে ডুবিয়ে এর বর্ণ পরিবর্তন করা হলো। সম্পাদিত পরীক্ষণের ফলাফল হলো- লাল লিটমাস কাগজের রঙ পরিবর্তিত হয়ে নীল হলো, আর নীল লিটমাসের কোন পরিবর্তন হলো না। প্রাপ্ত ফলাফল থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, টুথপেস্টগুলো ক্ষারীয় পদার্থ। এবার একটি টেস্টটিউবে টুথপেস্টের 1-2 মিলিমিটার পরিমাণ নিয়ে তাতে একে একে সবজি ও ফুলের নির্যাস যোগ করা হলেও পরিলক্ষিত বর্ণের পরিবর্তন থেকে টুথপেস্টের ক্ষারকত্বের প্রমাণ পাওয়া যায়।

উত্তরঃ

বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের (A, B, C, D, E) pH মানসমূহ নিম্নোক্ত সারণিতে লিপিবদ্ধ করা হলো।

টুথপেস্টের নমুনা

pH মান

A

ক্ষারীয়

B

ক্ষারীয়

C

ক্ষারীয়

D

ক্ষারীয়

E

ক্ষারীয়

উল্লেখিত ফলাফল থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, সংগৃহীত টুথপেস্টসমূহের মান ক্ষারীয়। টুথপেস্ট আমাদের নিত্য দিনের একটি প্রয়োজনীয় বস্তু যা ক্ষারীয়। টুথপেস্টের উপকরণে একটি ক্ষারীয় উপাদান হলো সোডিয়াম লরাইল সালফেট। এটি পরিষ্কারক হিসেবে অত্যন্ত কার্যকর।
খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে এসিডিয় অবস্থার সৃষ্টি হয়। আর টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে তেমনি পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্ট এসিডকে নিষ্ক্রিয় করে। ফলে দাঁতের ক্ষয় রোধ হয়। বর্তমানে বিভিন্ন টুথপেস্টে সামান্য পরিমাণ NaCl যোগ করা হয়। NaCl দ্বারা দাঁতে বিদ্যমান অণুজীবের ধ্বংস সাধন করা হয়।

122

অষ্টম শ্রেণিতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেরেছ। এই অধ্যায়ে আমরা অম্ল বা এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কীভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার হয়, সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য pH বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • শক্তিশালী ও দুর্বল এসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব।
  • এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব (লিটমাস, পূর্বের শ্রেণিতে তৈরিকৃত ফুল, সবজির নির্যাসের সাহায্যে)।
  • পাকস্থলীতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব ।
  • প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব। (ধাতু + এসিড, ধাতুর অক্সাইড+এসিড)
  •  আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানকে প্রশংসা করব।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews