ফসল উৎপাদনের জন্য মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড হলো এর pH মান। মাটির pH মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বেশির ভাগ ফসলের ক্ষেত্রেই সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায় মাটির pH মান যখন নিরপেক্ষ বা 7.0 এর খুব কাছাকাছি হয়। তাই, উল্লেখিত পরীক্ষণটির মাধ্যমে মাটির pH মান নির্ণয় করে উল্লেখিত কৃষিক্ষেত্রটি কোন ফসলের জন্য সর্বাধিক উপযোগী তা স্থির করা যায়। কারণ, pH মান 7.0 এর চেয়ে কম বেশি হলে উক্ত জমির pH মান 7.0 এ আনয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। যেমন, কিছু কিছু ফসল আছে, যেমন- আলু, গম এরা মাটির pH অম্লীয় (5-6) হলে সর্বোচ্চ উৎপাদন
পাওয়া যায়। অপরদিকে, কিছু ফসল, যেমন- যব, মাটির pH 8.0 (ক্ষারীয়) হলে ভালো উৎপাদন হয়। সুতরাং উল্লেখিত পরীক্ষণটির মাধ্যমে কৃষি জমিটি কোন ফসলের জন্য সর্বাধিক উপযোগী, তা নির্ণয় করা যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!