উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Updated: 1 year ago
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় পরিবেশ এইচএসসি
উত্তরঃ

অর্থনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে উৎপাদন, বণ্টন, ভোেগ, বিনিময়, আয়, ব্যয় ইত্যাদির পরিবর্তন ঘটে বিধায় উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা অপরিসীম।

ব্যবসায়িক কার্যক্রমে অর্থনৈতিক পরিবেশ সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপাদান হিসেবে বিবেচিত। জনগণের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রে অবিরাম প্রচেষ্টায় নিযুক্ত থেকে মানুষ যে পরিবেশ গড়ে তোলে তাই অর্থনৈতিক পরিবেশ।

অর্থনৈতিক পরিবেশ মূলত পণ্যসামগ্রীর উৎপাদন ও বণ্টন কাজের মধ্যে পরিব্যাপ্ত। অর্থনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করেই উৎপাদন, বণ্টন, ভোগ, বিনিময়, আয়, ব্যয় ইত্যাদির পরিবর্তন ঘটে এবং মানুষের জীবনধারায় বৈচিত্র্য আনয়ন করে। অর্থনৈতিক পরিবেশ যদি অনুকূল না হয় তবে ব্যবসায়ের উৎপাদন ও বণ্টন কার্যক্রমের সম্প্রসারণ সম্ভব হয় না। কারণ কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সমৃদ্ধি যে উৎপাদন ব্যবস্থার ওপর নির্ভরশীল। সেই উৎপাদন ব্যবস্থার কাঁচামালের অবিরাম সরবরাহ নির্ভর করে উন্নত অর্থনৈতিক পরিবেশের ওপর। সুতরাং বলা যায়, পণ্যসামগ্রীর উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

328

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় পরিবেশ এইচএসসি
উত্তরঃ

সঞ্চয় ও বিনিয়োগ অর্থনীতিক পরিবেশের উপাদান

Ashik Dhali
Ashik Dhali
1 year ago
1.2k
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় পরিবেশ এইচএসসি
2.8k
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় পরিবেশ এইচএসসি
975
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় পরিবেশ এইচএসসি
2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews