উত্তরঃ

রাজনৈতিক পরিবেশের উপাদানগুলো হলো- সরকার, আইন- শৃঙ্খলা, সরকারি নীতিমালা এবং সার্বভৌমত্ব।

উত্তরঃ

ব্যবসায়িক পরিবেশের প্রধান দুটি উপাদান হলো প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ।

প্রকৃতিকেন্দ্রিক পরিবেশই হলো প্রাকৃতিক পরিবেশ। আর ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ বলতে কোনো স্থানের ভূপ্রকৃতি, জলবায়ু, অবস্থান, মৃত্তিকা, নদনদী, প্রাকৃতিক সম্পদ ইত্যাদিকে বোঝায়। অন্যদিকে, জনগণের অভাব মোচনের উপকরণাদি সরবরাহের নিমিত্তে প্রাকৃতিক সম্পদ সংগ্রহকরণ, উৎপাদন ও বণ্টনের প্রচেষ্টায় অবিরত নিযুক্ত থেকে মানুষ যে পরিবেশ সৃষ্টি করে, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থ ও ঋণ ব্যবস্থা, প্রাথমিক শিল্প, পরিবহন ও গৌণ উৎপাদন অর্থনৈতিক পরিবেশের উপাদান।

উত্তরঃ

অর্থনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে উৎপাদন, বণ্টন, ভোেগ, বিনিময়, আয়, ব্যয় ইত্যাদির পরিবর্তন ঘটে বিধায় উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা অপরিসীম।

ব্যবসায়িক কার্যক্রমে অর্থনৈতিক পরিবেশ সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপাদান হিসেবে বিবেচিত। জনগণের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রে অবিরাম প্রচেষ্টায় নিযুক্ত থেকে মানুষ যে পরিবেশ গড়ে তোলে তাই অর্থনৈতিক পরিবেশ।

অর্থনৈতিক পরিবেশ মূলত পণ্যসামগ্রীর উৎপাদন ও বণ্টন কাজের মধ্যে পরিব্যাপ্ত। অর্থনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করেই উৎপাদন, বণ্টন, ভোগ, বিনিময়, আয়, ব্যয় ইত্যাদির পরিবর্তন ঘটে এবং মানুষের জীবনধারায় বৈচিত্র্য আনয়ন করে। অর্থনৈতিক পরিবেশ যদি অনুকূল না হয় তবে ব্যবসায়ের উৎপাদন ও বণ্টন কার্যক্রমের সম্প্রসারণ সম্ভব হয় না। কারণ কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সমৃদ্ধি যে উৎপাদন ব্যবস্থার ওপর নির্ভরশীল। সেই উৎপাদন ব্যবস্থার কাঁচামালের অবিরাম সরবরাহ নির্ভর করে উন্নত অর্থনৈতিক পরিবেশের ওপর। সুতরাং বলা যায়, পণ্যসামগ্রীর উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উত্তরঃ

দেশের শিল্প-বাণিজ্যের সম্প্রসারণে রাজনৈতিক পরিবেশের প্রভাব থাকে বিধায় এর অগ্রগতির জন্য স্থিতিশীল ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ অত্যাবশ্যক।

ব্যবসায়ের প্রধান দুটি শাখা হলো শিল্প ও বাণিজ্য। শিল্প-বাণিজ্যের ওপর প্রভাব বিস্তারকারী ব্যবসায়িক পরিবেশের একটি উল্লেখযোগ্য উপাদান হলো রাজনৈতিক পরিবেশ। অনুকূল রাজনৈতিক পরিবেশ শিল্প-বাণিজ্যের জন্য উন্নত পরিবেশের নিশ্চয়তা প্রদান করে। ফলে সহজেই শিল্প-বাণিজ্যের সম্পসারণ ঘটে।

প্রতিকূল রাজনৈতিক পরিবেশ একটি দেশের শিল্প-বাণিজ্যের সম্প্রসারণে ব্যাঘাত সৃষ্টি করে। সরকারের স্থিতিশীলতা, শিল্প- বাণিজ্য নীতিমালা, রাজনৈতিক চিন্তা-চেতনা, রাজনৈতিক দর্শন, রাজনীতিবিদদের আচরণ ইত্যাদি দেশের রাজনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান, যা শিল্প-বাণিজ্যে অনুকূল বা প্রতিকূল প্রভাব বিস্তার করতে পারে।

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে দেশে সঞ্চয় ও বিনিয়োগ বাড়ে। বিদেশি পুঁজি বিনিয়োগও বৃদ্ধি পায়। ফলে শিল্প-বাণিজ্য প্রসার লাভ করে। অন্যদিকে অনুন্নত, বিশৃঙ্খল ও অসহনীয় রাজনৈতিক পরিবেশ দেশের শিল্প-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। কাজেই একটি দেশের শিল্প-বাণিজ্যের অগ্রগতির জন্য স্থিতিশীল সরকার ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ থাকা আবশ্যক।

69

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews