একটি মৌলের যেকোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে একই মৌলের পরমাণুগুলোর ভরসংখ্যা পরিবর্তিত হয়। এভাবেই একই পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলের ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া যায়। যেমন- হাইড্রোজেন মৌলের একই পারমাণবিক সংখ্যা (1) কিন্তু ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট (1. 2, 3) তিনটি আইসোটোপ পাওয়া যায়।
Related Question
View Allযে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না মৌলিক পদার্থ বলে।
প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত' এটি বিজ্ঞানী জন ডাল্টন এর মতবাদ ।
দার্শনিক ডেমোক্রিটাস গ্রিস এর দার্শনিক ছিলেন।
সর্বপ্রথম 'এটম' নামকরণ করেন দার্শনিক ডেমোক্রিটাস।
এ পর্যন্ত 118 টি মৌল আবিষ্কৃত হয়েছে ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!