একচেটিয়া ব্যবসায় রোধে উদ্দীপকের সংস্থা দু'টোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
একচেটিয়া ব্যবসায় চলতে থাকলে জনগণের ভোগান্তি বৃদ্ধি পায়। এরূপ অবস্থায় একচেটিয়া ব্যবসায় রোধ করার লক্ষ্যে সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয়। এতে বাজারে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় যাতে ভোক্তা স্বার্থ রক্ষা পায়।
উদ্দীপকে বর্ণিত সংস্থা দুটো হলো বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (BRTC) ও বাংলাদেশ রেলওয়ে (BR)। সাশ্রয়ী মূল্যে যাত্রী ও পণ্য পরিবহনে উক্ত প্রতিষ্ঠান দুটি অতুলনীয়। তাছাড়া উত্ত প্রতিষ্ঠান দুটো সরকার চালু রেখেছে বিধায় বেসরকারি সমজাতীয় প্রতিষ্ঠান একচেটিয়া ব্যবসা করতে পারছে না। যদিও বাংলাদেশ রেলওয়েকে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কোনো প্রতিযোগিতা করতে হয় না। তবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থাকে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ে সার্ভিস চালু থাকায় সড়কপথের ওপর তুলনামূলক চাপ হ্রাস পাচ্ছে। কেননা বাংলাদেশ রেলওয়ে সেবা চালু না থাকলে এ রুটের যাত্রী ও মালামাল সড়কপথে নিতে হতো। উদ্দীপকের সংস্থা দুটো জনকল্যাণে সাশ্রয়ীমূল্যে সেবা চালু রাখায় বেসরকারি পরিবহনকেও প্রতিযোগিতামূলক কমমূল্য নির্ধারণ করতে হয়। নতুবা জনগণ বেসরকারি সেবার প্রতি অনাগ্রহী হয়ে পড়বে।
সুতরাং বলা যায়, একচেটিয়া ব্যবসায় রোধে উদ্দীপকের সংস্থা দুটোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!