WASA-এর পূর্ণরূপ হলো Water Supply and Sewerage Authority. অর্থাৎ, পানি ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ।
জনকল্যাণমূলক প্রতিষ্ঠান বলতে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনকে বোঝায়।
রাষ্ট্রীয় ব্যবসায় এমন একটি সংগঠন যা জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। স্বল্প ব্যয়ে বৃহত্তর জনগোষ্ঠীকে এটি মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। জনকল্যাণমূলক বিভিন্ন খাতগুলো হলো- ওয়াসা, রেলওয়ে, বিদ্যুৎ, ডাক ও তার প্রভৃতি ।
উদ্দীপকে বর্ণিত বিশেষ সংস্থা দুটো হলো বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (BRTC) ও বাংলাদেশ রেলওয়ে (BR)।
বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনে নিয়োজিত 'সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকেই বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (BRTC) বলে। আর বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং রেলে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন সুবিধা প্রদানের জন্য সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ রেলওয়ে (BR)।
উদ্দীপকের মিসেস হাসনাত আসন্ন ঈদে গ্রামের বাড়িতে যাবেন। কিন্তু যানবাহনের কথা ভেবে চিন্তিত। যদিও বেসরকারি বাসের পাশাপাশি বাংলাদেশের জনগণের নিরাপদে ও সুলভে যাতায়াতের জন্য দু'ধরনের বিশেষ সংস্থা আছে। সরকার সংস্থা দুটোর লোকসান কমানো এবং সেবার মান বাড়ানোর চিন্তা করছে। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠান দুটো সরকারি প্রতিষ্ঠান। তাছাড়া বেসরকারি বাসের পাশাপাশি উক্ত প্রতিষ্ঠান দুটি সেবা দিচ্ছে তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিশেষ সংস্থা দুটো হলো বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা ও বাংলাদেশ রেলওয়ে।
একচেটিয়া ব্যবসায় রোধে উদ্দীপকের সংস্থা দু'টোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
একচেটিয়া ব্যবসায় চলতে থাকলে জনগণের ভোগান্তি বৃদ্ধি পায়। এরূপ অবস্থায় একচেটিয়া ব্যবসায় রোধ করার লক্ষ্যে সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয়। এতে বাজারে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় যাতে ভোক্তা স্বার্থ রক্ষা পায়।
উদ্দীপকে বর্ণিত সংস্থা দুটো হলো বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (BRTC) ও বাংলাদেশ রেলওয়ে (BR)। সাশ্রয়ী মূল্যে যাত্রী ও পণ্য পরিবহনে উক্ত প্রতিষ্ঠান দুটি অতুলনীয়। তাছাড়া উত্ত প্রতিষ্ঠান দুটো সরকার চালু রেখেছে বিধায় বেসরকারি সমজাতীয় প্রতিষ্ঠান একচেটিয়া ব্যবসা করতে পারছে না। যদিও বাংলাদেশ রেলওয়েকে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কোনো প্রতিযোগিতা করতে হয় না। তবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থাকে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ে সার্ভিস চালু থাকায় সড়কপথের ওপর তুলনামূলক চাপ হ্রাস পাচ্ছে। কেননা বাংলাদেশ রেলওয়ে সেবা চালু না থাকলে এ রুটের যাত্রী ও মালামাল সড়কপথে নিতে হতো। উদ্দীপকের সংস্থা দুটো জনকল্যাণে সাশ্রয়ীমূল্যে সেবা চালু রাখায় বেসরকারি পরিবহনকেও প্রতিযোগিতামূলক কমমূল্য নির্ধারণ করতে হয়। নতুবা জনগণ বেসরকারি সেবার প্রতি অনাগ্রহী হয়ে পড়বে।
সুতরাং বলা যায়, একচেটিয়া ব্যবসায় রোধে উদ্দীপকের সংস্থা দুটোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!