একটি উজ্জ্বল জানালার কথা বলছি।'- উক্ত চরণ ও উদ্দীপক একটি বিশেষ চেতনাকে নির্দেশ করে- বিশ্লেষণ করো।

Updated: 4 months ago
উত্তরঃ

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার উক্ত চরণ ও উদ্দীপক মুক্তির চেতনাকে নির্দেশ করে।
'একটি উজ্জ্বল জানালার কথা বলছি' চরণটি দ্বারা কবি পরাধীনতার সকল গ্লানি মুছে মুক্ত জীবনের প্রত্যাশা করেছেন। কবির পূর্বপুরুষদের উৎপাদিত প্রতিটি শস্যদানা ছিল একেকটি প্রাণবন্ত কবিতা। তাঁদের কণ্ঠে যে সত্য উচ্চারিত হতো তার প্রতিটি শব্দও ছিল কবিতা। কবি মনে করেন যারা এই কবিতা শুনতে চায় না তারা কখনোই মুক্ত জীবনের স্বাদ পেতে পারে না। কবি প্রত্যাশা করেন আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে দিয়ে প্রত্যেকে আলোয় ভরা মুক্ত জীবন গড়ে তুলুক। এক্ষেত্রে তিনি উনুনের আগুনে উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহার করে তাঁর এ প্রত্যাশার দিকটি মহিমান্বিত করে তুলেছেন।
উদ্দীপকের চরণগুলোতে মুক্তিযোদ্ধাদের দেশকে শত্রুমুক্ত করার প্রেরণা দিয়ে মুক্তির প্রত্যাশায় যুদ্ধের আহ্বান করা হয়েছে। মুক্তিযোদ্ধারা মানুষের মুখে মুক্তির আনন্দ দেখার জন্য অস্ত্র ধরে, মুক্তভূমিতে বাংলা ভাষায় কবিতা ও গান রচনার আনন্দ পেতে যুদ্ধ করে, সুন্দর একটি বাংলাদেশের ছবির প্রত্যাশায় যুদ্ধ করে।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি বলেছেন পূর্বপুরুষদের ইতিহাস যারা শুনতে চায় না তারা আজীবন ক্রীতদাস থেকে যাবে, অধিকার থেকে বঞ্চিত হবে আজন্ম। কিন্তু কবি নিজেও পরাধীনতার শৃঙ্খল চান না, তাঁর প্রত্যাশা মুক্ত জীবন। উদ্দীপকে চরণগুলোতেও ফুটে ওঠে পরাধীনতার শৃঙ্খল ভাঙার আহ্বান ও দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য মুক্তিযোদ্ধাদের প্রেরণামন্ত্র। তাই বলা যায়, কবির জাতীয় মুক্তির চেতনার সাথে উদ্দীপকের রচয়িতার মুক্তির আকাঙ্ক্ষা যেন এক ও অভিন্ন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
46

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ।

তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল 

তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল /

তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন

অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন

পতিত জমি আবাদের কথা বলতেন

তিনি কবি এবং কবিতার কথা বলতেন ।

জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা 

কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা ।

যে কবিতা শুনতে জানে না

সে ঝড়ের আর্তনাদ শুনবে।

যে কবিতা শুনতে জানে না

সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে ।

যে কবিতা শুনতে জানে না

সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে ।

আমি উচ্চারিত সত্যের মতো

স্বপ্নের কথা বলছি ।

উনোনের আগুনে আলোকিত

একটি উজ্জ্বল জানালার কথা বলছি । 

আমি আমার মায়ের কথা বলছি,

তিনি বলতেন প্রবহমান নদী

যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে

যে কবিতা শুনতে জানে না

সে নদীতে ভাসতে পারে না

যে কবিতা শুনতে জানে না

সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।

যে কবিতা শুনতে জানে না

সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না ।

আমি কিংবদন্তির কথা বলছি

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ।

আমি বিচলিত স্নেহের কথা বলছি

গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি

আমি আমার ভালোবাসার কথা বলছি । 

ভালোবাসা দিলে মা মরে যায় / *

যুদ্ধ আসে ভালোবেসে

মায়ের ছেলেরা চলে যায়,

আমি আমার ভাইয়ের কথা বলছি ।

যে কবিতা শুনতে জানে না

সে সন্তানের জন্য মরতে পারে না ।

যে কবিতা শুনতে জানে না

সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না ।

যে কবিতা শুনতে জানে না

সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না ।

আমি কিংবদন্তির কথা বলছি

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ।

তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল

কারণ তিনি ক্রীতদাস ছিলেন ।

যে কর্ষণ করে

শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।

যে মৎস্য লালন করে

প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে।

যে গাভীর পরিচর্যা করে

জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে ।

যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে ।

দীর্ঘদেহ পুত্রগণ

আমি তোমাদের বলছি ।

আমি আমার মায়ের কথা বলছি

বোনের মৃত্যুর কথা বলছি

যুদ্ধের কথা বলছি

আমি আমার ভালোবাসার কথা বলছি ।

আমি কবি এবং কবিতার কথা বলছি ।

 সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা

সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা

জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা

রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা ।

আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো

আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো ।

[সংক্ষেপিত]

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews