একতাই বল।

Updated: 1 month ago
উত্তরঃ

মূলভাব: ঐক্যের শক্তিতেই মানুষ জয় করেছে পৃথিবীকে। সমাজজীবনের সাফল্যের অন্যতম সূত্র এই একতা শক্তি।

সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। আর সমাজের প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল। পারস্পরিক এ নির্ভরশীলতা থেকে গড়ে উঠেছে মানবসমাজ; সমাজের মধ্যে একতাবোধ। মানবজীবনের অস্তিত্বের সঙ্গে তাই একতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানুষকে সবসময় প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই জীবনযাপন করতে হয়। প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবিলা করার জন্য প্রয়োজন সংঘবদ্ধ শক্তির। একতাবদ্ধ হওয়ার মধ্য দিয়ে পাওয়া যায় নিরাপত্তার নিশ্চয়তা। ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই পদানত করতে পারে না। একতার কল্যাণ প্রতিফলিত হয় ব্যক্তি ও জাতীয় জীবনে। একতার গুণে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। এভাবে জাতি একতার গুণে বড়ো হয়। আজকের বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতিগুলো নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হয়েছে। তাই আজ তারা এত উন্নত। যে জাতি ঐক্যবদ্ধ নয়, সে জাতির ধ্বংস অনিবার্য। বন্ধুবান্ধবহীন নিঃসঙ্গ জীবন কাটানো যেমন সম্ভব নয়, তেমনি একতাহীন জাতির উন্নতি অসম্ভব। ব্যক্তিজীবন, জাতীয় জীবন ও মানবজাতির কল্যাণের জন্য মানুষের ঐক্যবদ্ধ থাকা একান্ত দরকার।

মন্তব্য: একা মানুষ সামাজিকভাবে তুচ্ছ। কিন্তু একতার শক্তিতে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই সমাজজীবনের সবক্ষেত্রে এই শক্তির গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
20
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews