একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতা বা ইচ্ছার ওপর নির্ভরশীল বিধায় এ ব্যবসায়ে স্থায়িত্বের অভাব পরিলক্ষিত হয়।
একমালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্ব বলতে যেকোনো সময় ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাকে বোঝায়। স্বল্প পুঁজিতে গড়ে তোলা এ ব্যবসায় গড়তে যেমনি আইনের কোনো ঝামেলা নেই তেমনি বন্ধ করতেও কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। স্বল্প পুঁজির এ ব্যবসায় বন্ধ করতে মালিকের সিদ্ধান্তই যথেষ্ট। মালিকের মৃত্যু, অসুস্থতা, বিদেশ গমন বা অন্য কোনো সাধারণ কারণেই এ ব্যবসায় বন্ধ হয়ে যেতে পারে। স্থায়িত্বের এ অনিশ্চয়তা এরূপ ব্যবসায় সম্পর্কে জনমনে এক ধরনের নেতিবাচক ধারণার সৃষ্টি করে।
Related Question
View Allএক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!