এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য আর নিরক্ষরতা তাদের নিত্যসঙ্গী।. অঞ্চলটিতে জনবসতি তেমন না থাকলেও সামাজিক অনুষ্ঠানাদিতে তারা একে অপরকে দাওয়াত দেয়। এখনও নারী শিক্ষার প্রতি তারা যেমন উদাসীন তেমনি বাল্যবিবাহ বিষয়ে অসচেতন। একটি গবেষণা প্রতিষ্ঠান অঞ্চলটিতে এসব সমস্যা নিয়ে কাজ করছে।

Updated: 9 months ago
উত্তরঃ

ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম সমাজবিজ্ঞানের সংজ্ঞায় বলেন, "সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।"

উত্তরঃ

দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে ঐতিহাসিক পদ্ধতিকে বোঝায়।

ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তিনির্ভর গবেষণা প্রচেষ্টাকে ঐতিহাসিক পদ্ধতি বলে। এ পদ্ধতির সাহায্যে বিভিন্ন সামাজিক ঘটনা, প্রক্রিয়া এবং প্রাচীন সভ্যতার বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সম্পর্কে গবেষণা করা হয়। এ পদ্ধতির মাধ্যমে অতীতের কোনো বিশেষ সময়ের সামাজিক জীবনের গতি-প্রকৃতি, উৎপত্তি, বৈশিষ্ট্য, পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঐতিহাসিক পদ্ধতির তথ্যের উৎস হলো দলিল বা নথিপত্র, আত্মজীবনী, ব্যক্তিগত রোজনামচা, চিঠিপত্র ইত্যাদি।

উত্তরঃ

উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

সাধারণভাবে বলা যায়, গ্রামকেন্দ্রিক সমাজজীবন নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে গ্রামীণ সমাজবিজ্ঞান বলে। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। ফলে গ্রামীণ কৃষি, কৃষি কাঠামো, অর্থনীতি, বিবাহ, বাল্যবিবাহ, পরিবার, জ্ঞাতিসম্পর্ক, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, মর্যাদা, সামাজিক কাঠামো ইত্যাদি নিয়ে বিচার-বিশ্লেষণের তাগিদে গ্রামীণ সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে।

উদ্দীপকে উল্লেখ করা এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। তাছাড়া এলাকাটি দারিদ্র্য আর নিরক্ষরতার মতো সমস্যায় আকীর্ণ। গ্রামটিতে রয়েছে বাল্যবিবাহের চল আর নারীদের শিক্ষার ব্যাপারে উদাসীনতা। এ বিষয়গুলো সাধারণত গ্রামীণ সমাজব্যবস্থায় বেশি দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধির ইঙ্গিত রয়েছে।

উত্তরঃ

উদ্দীপকের গ্রামটিতে দারিদ্র্য, নিরক্ষরতা, নারী শিক্ষার প্রতি উদাসীনতা, বাল্যবিবাহ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান ফলপ্রসূ হতে পারে বলে আমি মনে করি।

যেকোনো আর্থ-সামাজিক ও প্রশাসনিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কোনো পরিকল্পনা বাস্তবায়ন অথবা কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয় না, যদি সে পরিকল্পনা সামাজিক বাস্তবতার আলোকে প্রণীত না হয়। সমাজে কী সমস্যা রয়েছে, তার সমাধানে বাধা কোথায়, এর মাধ্যমে কোন শ্রেণির মানুষ কতটা উপকৃত হবে, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের পথে কী কী সামাজিক বাধা রয়েছে, আর কীভাবেই বা তা দূর করা যায়- এসব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য সমাজবিজ্ঞান সহায়তা করে।

উদ্দীপকের গ্রামটিতে নানাবিধ সমস্যা বিরাজমান। যেমন- নিরক্ষরতা, দারিদ্র্য, বাল্যবিবাহ, নারী শিক্ষার প্রতি উদাসীনতা ইত্যাদি। এসব সমস্যার সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান কার্যকর হতে পারে, যা উপরের আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে।

আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, উদ্দীপকের পরিস্থিতি মোকাবিলাসহ সামাজিক যেকোনো সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

353
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

আচার-আচরণের পশ্চাতে মানসিক কারণ ছাড়া অর্থনৈতিক, র ঐতিহাসিক, সাংস্কৃতিক প্রভৃতি শক্তির প্রভাব রয়েছে।

712
উত্তরঃ

সমাজবিজ্ঞানের বিকাশে যে কয়েকজন ব্যক্তির অবদান স্বীকার্যক তার মধ্যে ম্যাকিয়াভেলি অন্যতম। সমাজদর্শন প্রচার করতে গিয়ে তিনি বাস্তবতার আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে ম্যাকিয়াভেলি নি সমাজের বিভিন্ন দিক সম্পর্কে তার The Prince গ্রন্থে আলোচনা করেন। তার সমাজ আলোচনার মূল ভিত্তি ছিল মানব প্রকৃতি ও মানব মনোভাব। তৎকালীন সময়ে সমাজের মানুষ যে নৈরাজ্যকর অবস্থায় ছিল ম্যাকিয়াভেলি তার সুষ্ঠু ব্যাখ্যা দেন যা সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

676
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো ধর্ম। কারণ ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। ধর্মে জ্ঞান, অনুভূতি ও ক্রিয়ার এক সার্থক সমন্বয় দেখা দেয়। এছাড়া মানুষ পার্থিব ও অপার্থিব কোনো কিছু পাওয়ার আশায় এ শক্তিতে বিশ্বাস করে। ধর্ম সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।

সমাজজীবনে ধর্মের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে জাতি ও গোষ্ঠীগত পার্থক্য এবং শ্রেণিবিভাজন পরিলক্ষিত হয়। ধর্ম মানুষের আচরণ, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে এবং সমাজ বা গোষ্ঠীগত স্বকীয়তা দান করে। ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস, ধর্মের উৎপত্তি ও এর বিকাশ, ধর্মের গুরুত্ব, ধর্মের প্রভাব, ধর্মের প্রকারভেদ, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এর কার্যকারিতা ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে।

সুতরাং আমরা যথার্থই বলতে পারি যে, স্যারের আলোচিত ধর্ম সম্পর্কিত জ্ঞান সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।

594
উত্তরঃ

ধর্ম ছাড়াও সকল সামাজিক ঘটনাই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর অন্তর্গত। প্রতিনিয়ত সমাজবিজ্ঞানের নতুন নতুন শাখার উদ্ভব ঘটছে। নিচে সমাজবিজ্ঞানের শাখাসমূহ উল্লেখ করা হলো- মানবসমাজের সবচেয়ে আদিম সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সব কর্মকাণ্ড সম্পাদিত হতো। সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হলো পরিবারের সমাজবিজ্ঞান।

ঐতিহাসিক সমাজবিজ্ঞানে প্রাচীন সমাজ, সমাজের উদ্ভব, বিকাশ এবং বর্তমান সমাজের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করা হয়।

সমাজবিজ্ঞানের অন্যতম উপাদান হচ্ছে জনসংখ্যা। জনগণই  সমাজের গোড়াপত্তন করে। সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে জনসংখ্যার কাঠামো, বণ্টন, বয়ঃকাঠামো, আদমশুমারি, জনসংখ্যা তত্ত্ব ইত্যাদি সম্পর্কে জানা অপরিহার্য।

অপরাধ, অপরাধপ্রবণতা, দারিদ্র্য, কিশোর অপরাধ, অপরাধের কারণ, অপরাধের স্বরূপ প্রভৃতি নিয়ে অপরাধ সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে।

রাজনৈতিক সমাজবিজ্ঞান রাষ্ট্রের রাজনৈতিক বিষয়াদির সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি, গোষ্ঠী তথা নাগরিকের সম্পর্ক নিরূপণ করে।

পরিশেষে আমরা বলতে পারি যে, সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত।

486
উত্তরঃ

'ব্যক্তিগত সম্পত্তি ও মালিকানা সব দ্বন্দ্ব-সংঘাত এবং শোষণের মূল'- উক্তিটি জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস-এর। 

655
উত্তরঃ

সমাজবিজ্ঞানের বিকাশে আমেরিকান আইনবিদ ও সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান অসামান্য ভূমিকা রেখেছেন।

ইরোকুয়া ইন্ডিয়ান নৃগোষ্ঠীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে গবেষণা করে হেনরি মর্গান ১৮৭৭ সালে রচনা করেন 'Ancient Society', যেখানে তিনি সমাজ বিবর্তনের তিনটি ধাপ চিহ্নিত করেন; যথা- বন্যদশা, বর্বরদশা ও সভ্যতা। এছাড়া মর্গান আদিম পরিবারব্যবস্থা, বিবাহ এবং সম্পত্তির বিকাশ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন, যা সামাজিক নৃবিজ্ঞানের ভিত্তিমূল হিসেবে বিবেচিত হয়। বস্তুত নতুন একটি বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের পথচলায় লুইস হেনরি মর্গানের বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

738
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews