এ দেশের প্রকৃতি একেক সময়ে একেক রূপে সাজে ঋতুভেদে। ছয়টি ঋতুতে এ দেশের প্রকৃতিতে বিভিন্ন পরিবর্তন আসে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, বর্ষায় নদীনালা ভরে যায়, শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, হেমন্তে গাছের পাতা ঝরে এবং বসন্তে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়াফুলসহ নানা ফুল ফোটে। এভাবে এ দেশের প্রকৃতি ঋতুভেদে একেক রূপে সাজে।
Related Question
View Allআমাদের এই বাংলাদেশ এত সুন্দর তার অপরূপ প্রকৃতির জন্য। সবুজ গাছপালা, ফসলের খেতসহ এ দেশের চারদিকেই সবুজের
গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়। এ সময়ে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল পাওয়া যায়।
বর্ষা ঋতুতে নদীনালা পানিতে ভরে যায়। সেই ঋতুতে ফোটা ফুল হলো- কদম, কেয়া, দোলনচাঁপা ইত্যাদি।
১. শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়।
২. এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়।
শত্র ঋতুর পর হেমন্ত ঋতু আসে। হেমন্ত ঋতুতে ধান পাকে। এ সময় সোনালি ধানে মাঠ ভরে যায়।
শীতকালের দুটি বৈশিষ্ট্য হলো:
১. শীতকালে উত্তুরে ঠান্ডা হাওয়া বয়।
২. গাছের পাতা ঝরে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!