ঐশির মামার প্রতিষ্ঠানের নাম ও এর কার্যাবলি আলোচনা করো। (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

ঐশির মামার প্রতিষ্ঠানটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রাবাজারের অভিভাবক। এটি সরকারের তত্ত্বাবধায়নে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত। এ ব্যাংকের সর্বোচ্চ পদের নাম গভর্নর।

উদ্দীপকে ঐশির মামা একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর সর্বোচ্চ পদের নাম গভর্নর। বাংলাদেশ ব্যাংকের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি পরিচালনা পর্ষদ আছে। এই পর্ষদের প্রধান একজন গভর্নর। এ প্রতিষ্ঠানটি নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি কাজ করে। এছাড়াও এ ব্যাংক সরকারের পক্ষে তহবিল ও হিসাব সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় উপদেষ্টা হিসেবে কাজ করে। উদ্দীপকে ঐশির মামার কর্মরত প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদ হলো গভর্নর। তাই বলা যায়, ঐশির মামার কর্মরত প্রতিষ্ঠানটি একটি কেন্দ্রীয় ব্যাংক।

159

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংকের মুরব্বি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, দায়িত্ব এবং দেশের অর্থনীতি ও সমাজ গঠনে কেন্দ্রীয় ব্যাংকের অবদান সম্পর্কে জানতে পারবে। তাছাড়া দেশের অর্থনীতিতে প্রাণসঞ্চার, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্প প্রসারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা এবং সরকারের নীতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনার বিভিন্ন স্তর এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকাণ্ড সম্পর্কেও কিছুটা ধারণা দেয়া হয়েছে। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সৃষ্টি, পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং আর্থিক শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করতে পারবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • কেন্দ্রেীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • কেন্দ্রেীয় ব্যাংকের উদ্দেশ্য চিহ্নিত করতে পারব। কেন্দ্রেীয় ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারব।
  • কেন্দ্রেীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্ক নির্ণয় করতে পারব।
  • দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করতে পারব

Related Question

View All
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি সরকারের অর্থনৈতিক নীতি বাস্তবায়নে সহায়তা করে এবং আন্তর্জাতিক অঙ্গনে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের নিষ্পত্তি এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো বাংলাদেশ ব্যাংক পালন করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোতে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

Satt AI
Satt AI
1 month ago
737
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews