বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক।
মুদ্রানীতি প্রণয়নের উদ্দেশ্য হলো মুদ্রার মানকে সংরক্ষণ করা।
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে। মুদ্রা মানের বাড়া-কমাতে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় মুদ্রার মান সংরক্ষণ করে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে।
ঐশির মামার প্রতিষ্ঠানটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রাবাজারের অভিভাবক। এটি সরকারের তত্ত্বাবধায়নে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত। এ ব্যাংকের সর্বোচ্চ পদের নাম গভর্নর।
উদ্দীপকে ঐশির মামা একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর সর্বোচ্চ পদের নাম গভর্নর। বাংলাদেশ ব্যাংকের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি পরিচালনা পর্ষদ আছে। এই পর্ষদের প্রধান একজন গভর্নর। এ প্রতিষ্ঠানটি নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি কাজ করে। এছাড়াও এ ব্যাংক সরকারের পক্ষে তহবিল ও হিসাব সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় উপদেষ্টা হিসেবে কাজ করে। উদ্দীপকে ঐশির মামার কর্মরত প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদ হলো গভর্নর। তাই বলা যায়, ঐশির মামার কর্মরত প্রতিষ্ঠানটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যকার দেনা-পাওনা নিষ্পত্তি করে বলে ঐশির মামার প্রতিষ্ঠানকে নিকাশঘর বলা হয়।
ব্যাংকিং লেনদেনে গ্রাহক অন্য ব্যাংকের চেক, পে-অর্ডার ইত্যাদি পেয়ে তা তার নিজের ব্যাংক হিসাবে জমা দেয়। এক্ষেত্রে আন্তঃব্যাংকিং দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর সুবিধা দিয়ে দেনা-পাওনার নিষ্পত্তি ঘটায়।
উদ্দীপকে ঐশির মামা একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদের নাম গভর্নর। বৈশিষ্ট্যের বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
উদ্দীপকে ঐশির মামার কর্মরত ব্যাংক নিকাশঘরের কাজ করে। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের চেক, পে-অর্ডার ঐশির মামার কর্মরত ব্যাংকে জমা দেয়। ব্যাংকটি আন্তঃব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে চেকে উল্লিখিত টাকা লেনদেনের ব্যবস্থা করে দেয়। ফলে • লেনদেনগুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়। তাই বলা যায়, উদ্দীপকে ঐশির মামার কর্মরত ব্যাংকটি নিকাশঘরের মাধ্যমে আন্ত:ব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
