ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
হানাদার বাহিনীর অশুভ পদচারণায় বিপর্যস্ত দেশকে বোঝাতেই কবি সমগ্র দেশকে ঘাতকের অশুভ আস্তানার সঙ্গে তুলনা করেছেন।
পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির উপর ব্যাপক নির্যাতন চালায়। তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। চারদিকে তাদের পরিচালিত হত্যা, সন্ত্রাস ও লুণ্ঠন জনজীবনে আতঙ্ক তৈরি করে। এ বিষয়টি বোঝাতেই কবি সারা দেশকে ঘাতকের অশুভআস্তানার সঙ্গে তুলনা করেছেন।-
উদ্দীপকের ভাববস্তুর সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পাকিস্তানি শাসকগোষ্ঠীর বাঙালির ন্যায্য দাবির বিপরীতে ডিসেম্বর মাসে পরিকল্পিতভাবে গণহত্যা করার এবং নির্দিষ্ট মাসকে কেন্দ্র করে কবিতা লিখতে চাওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে।
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি দেখিয়েছেন ১৯৫২ সালের রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের পথ ধরে আসে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান। কবিতাটিতে এ আন্দোলনের প্রেরণা হিসেবে কবি ১৯৫২ সালের ভাষা শহিদদের আত্মত্যাগ ও বাঙালির ন্যায্য দাবির বিপরীতে ফেব্রুয়ারি মাসের পরিকল্পিত গণহত্যাকে মূর্ত করে তুলেছেন। ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে জাতিগত নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ নেমে আসে ঢাকার রাজপথে। শোষণের বিরুদ্ধে প্রবল গণজাগরণের শুরু হয়।
উদ্দীপকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠীর পরাজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করার মাস ডিসেম্বরের কথা তুলে ধরা হয়েছে। এই মাসটা বাঙালিদের কাছে অর্থপূর্ণ মাস। এ কারণে উদ্দীপকের কবি এ মাসে মুক্তিযুদ্ধের কবিতা লিখতে চেয়েছেন। কেননা তিনি অনুভব করেছেন এ মাসে ১৯৭১ সালের ডিসেম্বরে শহিদ হওয়া বুদ্ধিজীবীদের কথা স্মরণ করে বধ্যভূমিগুলো চিৎকার করতে থাকে, মানুষ ও শিয়াল সম্মিলিত স্বরে কেঁদে ওঠে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি লিখেছেন ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের এবং ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসের গণহত্যাকে কেন্দ্র করে। যে ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কবি ফেব্রুয়ারি মাস নিয়ে কবিতা লিখেছেন সেই একই দায়বদ্ধতা থেকে উদ্দীপকের কবিও ডিসেম্বর মাস নিয়ে কবিতা লিখতে চেয়েছেন। এদিক থেকে উদ্দীপকের ভাববস্তুর সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূলভাবের সাদৃশ্য আছে।
ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের পেক্ষাপটে আর উদ্দীপকের কবিতাংশটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হওয়ায় উদ্দীপকের কবিতাংশের সাথে কবিতার ভাবগত ঐক্য থাকলেও রাজনৈতিক পটভূমি ভিন্ন।
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে এ কবিতায়। মুক্তিসংগ্রামের প্রথম সোপান ভাষা আন্দোলনে প্রথমবারের মতো রক্ত ঝরিয়েছে এ দেশের তরুণ সমাজ। এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালে জাতিগত শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে এ দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, জেগে ওঠে জনতা। গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য তরুণ বেরিয়ে আসে রাজপথে। উদ্দীপকে মুক্তিযুদ্ধের সময়কার ডিসেম্বর মাসের কথা স্মরণ করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠী পরাজয় আসন্ন জেনে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। এ কারণে ডিসেম্বর মাসটা বাঙালিদের কাছে অর্থপূর্ণ মাস। উদ্দীপকের কবি এ মাসকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের কবিতা লিখতে চেয়েছেন। কারণ ১৯৭১ সালের ডিসেম্বরে শহিদ হওয়া বুদ্ধিজীবীদের কথা স্মরণ করে-বধ্যভূমিগুলো চিৎকার করতে থাকে এবং মানুষ ও শিয়াল সম্মিলিত স্বরে কেঁদে ওঠে। রাজনৈতিক পটভূমিকে কেন্দ্র করে কবিতা লেখার এ বিষয়টি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও দেখা যায়।
ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি মূলত ১৯৬৯ সালে পাকিস্তানি শাসকদের জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালির বিদ্রোহী চেতনার দলিলস্বরূপ। সেসময় পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে এ দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছিল। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য ছাত্র-জনতা ঢাকার রাজপথে জড়ো হয়েছিল। বিচিত্র শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে এ কবিতাটিতে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির বিষয়টি এখানে ফুটে উঠেছে। মানুষের এই চেতনা যে ঐতিহ্যগত সে বিষয়টি বোঝাতে ভাষা আন্দোলনের চেতনাকে কবিতায় মূর্ত করা হয়েছে। অন্যদিকে উদ্দীপকে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এ কারণে বলা যায়, 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে উদ্দীপকের কবিতাংশের ভাবগত ঐক্য থাকলেও রাজনৈতিক পটভূমি ভিন্ন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!