কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

Updated: 1 month ago
উত্তরঃ

ভূমিকা: বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিস্ময়কর প্রতিভা। প্রধানত কবি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেলেও তিন্নি ছিলেন একাধারে কবি, সংগীত রচয়িতা, সাহিত্যিক, শিক্ষাবিদ, চিত্রশিল্পী ও সমাজসংস্কারক। সাহিত্যের প্রতিটি শাখাকেই তিনি সমৃদ্ধ করেছেন। বাঙালির কাছে তিনি 'বিশ্বকবি' হিসেবে পরিচিত।

জন্ম ও পরিচয়: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তাঁর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন ধনাঢ্য জমিদার। ঠাকুর পরিবার ছিল শিক্ষিত, রুচিশীল ও সংস্কৃতিমনা। উনিশ শতকের বাঙালির নবজাগরণ, ধর্ম ও সমাজসংস্কার আন্দোলনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ছিল উল্লেখযোগ্য ভূমিকা।

শিক্ষা: প্রাতিষ্ঠানিক শিক্ষা রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেনি। স্কুলের ধরাবাঁধা লেখাপড়ার প্রতি তাঁর কোনো আগ্রহই ছিল না। বেশ কয়েকবার স্কুল পালটানোর পর অবশেষে বাড়িতেই তাঁর লেখাপড়া চলতে থাকে। গৃহশিক্ষকের কাছে তিনি পাঠ নেন সংস্কৃত, ইংরেজি সাহিত্য, পদার্থবিদ্যা, গণিত, ভূগোল, ইতিহাস, প্রকৃতিবিজ্ঞান প্রভৃতির। পাশাপাশি চলতে থাকে সংগীত শিক্ষা, আঁকাআঁকি। ঠাকুরবাড়িতে ছিল সাহিত্য-সংস্কৃতি, মুক্তচিন্তা ও প্রগতিশীলতার আবহ। এর গভীর প্রভাব পড়েছিল রবীন্দ্রনাথের উপর।

সৃজনশীলতা: কিশোর বয়সে রবীন্দ্রনাথ ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পর্ব পরিপূর্ণভাবে সমাপ্ত না করলেও পাশ্চাত্যের সমাজ ও জীবনধারাকে তিনি গভীরভাবে নিরীক্ষণ করেন, যা তাঁর প্রতিভা বিকাশে সহায়ক হয়েছিল। বাংলা সাহিত্যে এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া লাগেনি। গান, গীতিনাট্য, কাব্যনাট্য, ছোটোগল্প, নাটক, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য, চিঠিপত্র, ভাষণ, ছবি আঁকা প্রভৃতি ক্ষেত্রে তাঁর অসাধারণ সৃজনশীলতার স্বাক্ষর মেলে।

গানের ভুবনে রবীন্দ্রনাথ: রবীন্দ্রনাথের গান এক অসাধারণ সৃষ্টি। তিনি কেবল গান রচনা করেননি, তাতে সুরও দিয়েছেন। ইংল্যান্ডে অবস্থানকালে ইউরোপীয় সংগীতের সঙ্গে যথেষ্ট পরিচয় ঘটেছিল রবীন্দ্রনাথের। পাশাপাশি বাংলার একান্ত নিজস্ব বাউল গান, কীর্তন, ভাটিয়ালি প্রভৃতি সুরের প্রতিও আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গানের কথা ও সুর আশ্চর্য বৈশিষ্ট্যমণ্ডিত। বাঙালির প্রাণের এমন কোনো অনুভূতি নেই, যা তাঁর কোনো না কোনো গান আমাদের মনে করিয়ে দেয় না। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতাও তিনি।

অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ: মাত্র বিশ বছর বয়সে রবীন্দ্রনাথ রচনা করেন গীতিনাট্য 'বাল্মীকি প্রতিভা'। ঠাকুরবাড়ির নিজস্ব অনুষ্ঠানে অভিনীত হয় গীতিনাট্যটি। এতে রবীন্দ্রনাথ বাল্মীকির চরিত্রে অভিনয় করেন। রবীন্দ্রনাথ ছিলেন প্রধানত কবি। তাঁর কবিতায় স্বদেশ, সমাজ, প্রকৃতি বিচিত্রভাবে ধরা দিয়েছে। আর সবকিছু ছাপিয়ে প্রেম এবং মানবতার ক্ষেত্রে কবির গভীর অন্তর্দৃষ্টি মূর্ত হয়ে উঠেছে। তাঁর হৃদয়জুড়ে ছিল শুভ ও কল্যাণবোধ। তাঁর গানে উচ্চারিত হয়েছে এই মঙ্গল ধ্বনি-

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।

ছোটোগল্পকার ও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ: রবীন্দ্রনাথের বিচিত্র প্রতিভার সমন্বিত রূপটি ফুটে ওঠে ছোটোগল্পে। মানবসমাজের প্রতি পরম প্রীতি, মানুষের কষ্ট-আনন্দ, আশা-আকাঙ্ক্ষা, নৈরাশ্য, অদৃশ্য মনোজগৎ প্রভৃতি ছোটোগল্পগুলোর অপূর্ব নাটকীয় কাহিনি এবং চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে। তাই বলা হয়ে থাকে, ছোটোগল্পে রবীন্দ্রনাথের বিচিত্র প্রতিভার সমন্বিত রূপটি যত সহজে দৃষ্ট হয়, তেমন সহজে অন্য কোথাও হয় না। তাঁর উপন্যাসগুলোতে সামাজিক ও রাজনৈতিক বিষয় প্রধান। সেইসঙ্গে তাতে মানবমনের বিচিত্র রূপ চমৎকারভাবে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে-'ঘরে বাইরে', 'যোগাযোগ', 'চোখের বালি', 'চার অধ্যায়', 'শেষের কবিতা' ইত্যাদি।

সমাজসংস্কারক রবীন্দ্রনাথ: পৈতৃকভাবে রবীন্দ্রনাথ ছিলেন জমিদার। দরিদ্র প্রজাদের দুর্দশা লাঘবের জন্য তিনি পানীয় জলের সুব্যবস্থা, দরিদ্র কৃষকদের কৃষিঋণ থেকে মুক্তিদানসহ পল্লি উন্নয়ন ও পল্লি সংগঠনমূলক নানা কাজ করেছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত 'শান্তিনিকেতনে' তিনি একটি বিদ্যালয় স্থাপন করেন। মাত্র পাঁচ জন ছাত্র নিয়ে যে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, তাই পরবর্তীকালে 'বিশ্বভারতী'তে পরিণত হয়। শৈশব থেকেই প্রচলিত শিক্ষাবিধির বিপক্ষে ছিলেন তিনি। 'শান্তিনিকেতন' প্রতিষ্ঠার মধ্য দিয়েই তিনি জীবনমুখী শিক্ষাব্যবস্থার যে স্বপ্ন লালন করেছিলেন, তার বাস্তব রূপ দেন। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের জনসমাবেশে ব্রিটিশ পুলিশদের নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে রবীন্দ্রনাথ ব্রিটিশদের দেওয়া 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেন।

নোবেলবিজয়ী দার্শনিক রবীন্দ্রনাথ: সাহিত্যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলির’ জন্য। এর ইংরেজি অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। সেই অনুবাদ গ্রন্থটির জন্যই রবীন্দ্রনাথ পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হন। পল্লিসমাজ, পল্লি উন্নয়ন, সমাজদর্শন, শিক্ষাদর্শন, শিক্ষার প্রসার ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথ গভীরভাবে চিন্তা করেছেন এবং এসব বিষয়ে কাজ করেছেন। তাঁর অসংখ্য লেখায় এসবের সুস্পষ্ট ছাপ রয়েছে।

মৃত্যু: মানুষের মনুষ্যত্বে চির-আস্থাবান এ কবির জীবনাবসান ঘটে ১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। জীবনের অবসান হলেও কালজয়ী সব সৃষ্টিতে আজও তিনি অমর, অম্লান।

উপসংহার: রবীন্দ্রনাথ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহৎ ব্যক্তিত্ব। তাঁর কবিতার সঙ্গে কাজের একাত্মতা উপলব্ধি করলেই বোঝা যায়, বাঙালি জীবনে তাঁর অবদান কত ব্যাপক, কত গভীর। তিনি বিশ্বাস করতেন, মনুষ্যত্ব এবং ভালোবাসার মৃত্যু নেই। তাই তিনি লিখেছেন-

আছে দুঃখ আছে মৃত্যু বিরহ-দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
11
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews