কবির সাহেব তার বিবাহিত দুই ছেলে ও তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একই পরিবারে বসবাস করছেন। অন্যদিকে তার প্রতিবেশী হান্নান সাহেব স্ত্রীসহ অবিবাহিত তিন ছেলেকে নিয়ে বসবাস করছেন। পারিবারিক বিভিন্ন কাজে তারা প্রায়ই ব্যস্ত থাকেন।

Updated: 10 months ago
উত্তরঃ

সামাজিকীকরণের ব্যাপ্তি হলো জন্ম হতে মৃত্যু পর্যন্ত।

 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

প্রতিটি সমাজে কিছু সামাজিক মূল্যবোধ থাকে। যেমন- সামাজিক বিধিব্যবস্থা, আচার ব্যবহার, আইনের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি। এসব সামাজিক মূল্যবোধ পালনের মধ্য দিয়ে সামাজিকীকরণ প্রক্রিয়া বিকশিত হয়ে থাকে। মানুষ বড় হওয়ার সাথে সাথে সামাজিকীকরণের উপাদান মূল্যবোধসমূহ আয়ত্ত করতে থাকে। সামাজিক মূল্যবোধ হলো সংস্কৃতিক আদর্শ যার মাধ্যমেই ব্যক্তির জীবনধারার মান পরিমাপ করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের কবির সাহেবের পরিবারটিকে যৌথ পরিবারের পাশাপাশি বর্ধিত পরিবারও বলা যায়।

যৌথ পরিবারে বিবাহিত পুত্র ও তার সন্তানাদিসহ পিতামাতার কর্তৃত্বাধীনে এক সংসারে বাস করে। একক পরিবারের মতো যৌথ পরিবারের বন্ধন মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে উঠে। আর উদ্দীপকের কবির সাহেব তার বিবাহিত দুই ছেলে ও তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একই পরিবারে বসবাস করে, যা যৌথ পরিবারের পর্যায়ভুক্ত। আবার পিতামাতা এবং তাদের সন্তানসন্ততি ও তাদের স্ত্রী পরিজন নিয়ে গঠিত পরিবারই বর্ধিত পরিবার। অর্থাৎ তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবারই বর্ধিত পরিবার। এ অর্থে কবির সাহেবের পরিবারটি বর্ধিত পরিবার ও কারণ কবির সাহেবের পরিবারটি তিন পুরুষের পরিবারিক বন্ধনের মাধ্যমে গড়ে উঠেছে।

 সুতরাং কবির সাহেবের পরিবারটিকে যৌথ পরিবারের পাশাপাশি - বর্ধিক পরিবারও বলা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে কবির সাহেবের পরিবারটি হলো যৌথ পরিবার এবং তার প্রতিবেশী হান্নান সাহেবের পরিবারটি হলো একক পরিবার। আর এ দুই ধরনের পরিবারের মধ্যে যথেষ্ট সুবিধা-অসুবিধা পরিলক্ষিত হয়। প্রথমত, যৌথ পরিবারে সিদ্ধান্ত সমষ্টিগত ব্যাপার যাতে পরিবার প্রধানের একচ্ছত্র ভূমিকা থাকে, কিন্তু একক পরিবারের সিদ্ধান্ত ব্যক্তির একক ব্যাপার। যৌথ পরিবারের সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগে। আর একক পরিবারের সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়। দ্বিতীয়ত, যৌথ পরিবারের সদস্যরা অনেক মানুষের মধ্যে বসবাস করে, যার ফলে তাদের মধ্যে মানসিক একাকীত্বের সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু একক পরিবারে এ ধরনের সমস্যা দেখা দেয়। তৃতীয়ত, যৌথ পরিবারে যেহেতু সদস্যসংখ্যা অনেক, কাজেই সেখানে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত। অন্যদিকে, একক পরিবারে সদস্যসংখ্যা কম এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য পর্যাপ্ত জনশক্তির অভাব রয়েছে। চতুর্থত, যৌথ পরিবারের পারিবারিক পরিসর বৃহৎ হওয়ায় ব্যক্তি বৃহত্তর পরিসরে অনেক মানুষের সাথে মেলামেশার সুযোগ পায়। কিন্তু একক পরিবারের পারিবারিক পরিসর সংকীর্ণ হওয়ায় ব্যক্তি অনেক মানুষের সাথে মেলামেশার সুযোগ পায় না এবং ব্যক্তির চিন্তাচেতনার পরিধিও সংকীর্ণ হয়। পঞ্চমত, যৌথ পরিবারের সদস্যরা পরিবার প্রধান ও অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শাসনে শৃঙ্খলার মধ্যে বসবাস করে। অন্যদিকে, একক পরিবারের সদস্যরা অনেক বেশি ব্যক্তিস্বাধীনতা ভোগ করে এবং তাদের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ কম থাকে। ষষ্ঠত, যৌথ পরিবারের শিশু ও বৃদ্ধরা পর্যাপ্ত সেবাযত্ন পায়। কিন্তু একক পরিবারে তেমনটি অধিকাংশ সময়ই সম্ভব হয় না। কারণ পরিবারের বাবা-মাকে বিভিন্ন ধরনের পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়।

তাই বলা যায়, একক ও যৌথ পরিবারের মধ্যে সুবিধা ও অসুবিধা দুটোই বিদ্যমান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
116

Related Question

View All
উত্তরঃ

পরিবার হলো অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্রস্থল। একসময় পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহে উৎপাদিত হলেও সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবারের অর্থনৈতিক কাজগুলো মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এখন পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে। আর তাই পরিবারকে আয়ের একক বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.1k
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বিদিতার আচরণে সামাজিকীকরণের জ্ঞাতিগোষ্ঠী ও প্রতিবেশীর প্রভাব লক্ষ করা যায়।

নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জ্ঞাতিগোষ্ঠী। আর যারা বাড়ির আশপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। শৈশব থেকেই মানুষ প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে। পরিবার ও জাতিগোষ্ঠীর পরেই প্রতিবেশীর অবস্থান। শিশুর জীবনের সুষ্ঠু বিকাশে প্রতিবেশীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাসা বা বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। আর এ দল থেকে তারা সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য ও নেতৃত্ব ইত্যাদি গুণাবলি অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান; যেমন- বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা ইত্যাদিতে অংশ নিয়ে শিশুরা আনন্দ-ফুর্তিতে মেতে ওঠে। যার মধ্য দিয়ে তারা সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি প্রভৃতি গুণাবলি অর্জন করে। আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়ের চেয়ে প্রতিবেশীরাই বেশি ভূমিকা পালন করে।

উদ্দীপকের রিপা বিদিতার প্রতিবেশী হলেও রিপা যখন তার আত্মীয়স্বজনসহ তাদের বাসায় আসে তখন বিদিতা সবাইকেই যত্নসহকারে আপ্যায়ন করে। অর্থাৎ রিপাদের আত্মীয়স্বজনকেও বিদিতা নিজের আত্মীয়স্বজনই মনে করে।

তাই বলা যায়, প্রতিবেশীরাই সুখ-দুঃখের প্রথম অংশীদার যা উদ্দীপকের বিদিতার আচরণে স্পষ্ট হয়ে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
451
উত্তরঃ

'শহুরে জীবনে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন'- আমি এ বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই।

আমরা বাস্তবে দেখি গ্রাম ও শহরভেদে প্রতিবেশীর সম্পর্ক ভিন্ন হয়। গ্রামীণ সমাজে প্রতিবেশীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে থাকে। অর্থাৎ গ্রামীণ সমাজে প্রতিবেশীদের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো কৃত্রিমতা থাকে না। অপরদিকে শহরে প্রতিবেশীদের পারস্পরিক সম্পর্ক এত ঘনিষ্ঠ হয় না। এ সম্পর্কের ভিতর কেমন জানি একটা কৃত্রিমতা লুকিয়ে থাকে লোকচক্ষুর অন্তরালে। তবে আনন্দ-উৎসবে অংশগ্রহণের মাধ্যমে শহর জীবনের প্রতিবেশীরা একে অন্যে অনেকটা আপন হয়ে যায়। অথচ সামাজিকীকরণে প্রতিবেশীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শৈশব থেকেই আমরা প্রতিবেশীদের সংস্পর্শে বড় হই। আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। এ দল থেকে শিশু সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান; যেমন- বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা, বড়দিন প্রভৃতিতে অংশগ্রহণ করে শিশুরা আনন্দ-ফুর্তিতে মেতে ওঠে এবং সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি ইত্যাদি গুণাবলি অর্জন করে। আবার কেউ অসুস্থ হলে নিকট আত্মীয়ের চেয়ে প্রতিবেশীই বেশি ভূমিকা পালন করে। বস্তুত প্রতিবেশীরাই সুখ-দুঃখের প্রথম অংশীদার। কিন্তু শহুরে জীবনে এ অংশীদারিত্বে আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ততা গ্রামের চেয়ে অনেক কম।

তাই বলা যায়, শহরে জীবনে প্রতিবেশীর সম্পর্ক ঘনিষ্ঠ নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
472
উত্তরঃ

বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হচ্ছে গণমাধ্যম ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
318
উত্তরঃ

শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপখাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকীকরণ প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এ খাপ-খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।

তাই বলা যায়, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
309
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews