কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোটো বোন বনানীকে একটি চিঠি লেখো।

বা, মনে করো, তুমি স্বপ্ন। বাড়ি রাজবাড়ী। তোমার ছোটো বোন স্বপ্না ঢাকায় থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তাকে একটি চিঠি লেখো।

Updated: 2 months ago
উত্তরঃ

রাজবাড়ী সদর, রাজবাড়ী
১৬.০৩.২০২৫

প্রিয় স্বপ্না
কেমন আছ? আশা করি ভালোই আছ। পরীক্ষা শেষে নিশ্চয় অবকাশ-আনন্দ উপভোগ করছ। তুমি শুনলে খুশি হবে যে, আব্বু আমাকে একটি কম্পিউটার কিনে দিয়েছেন। মানবকল্যাণে বিজ্ঞানের যেসব বিস্ময়কর অবদান রয়েছে তার মধ্যে কম্পিউটার অন্যতম। আসলে এটা যে কত বড়ো অবদান তা কম্পিউটার ব্যবহার করে বুঝতে পারলাম। আর এখন আমার মনে হচ্ছে কম্পিউটার শিক্ষা আমাদের সবার জন্য জরুরি। কম্পিউটার জানা থাকলে তুমি সবকিছু সহজেই সমাধান করতে পারবে। এটি তথ্য গ্রহণ, নির্দেশ ও সংরক্ষণ করে অতি অল্প সময়ের মধ্যে অগণিত জটিল সমস্যার সমাধান দিতে পারে। এছাড়া ই-মেইলের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে খুব স্বল্প সময়ে চিঠি পাঠানো সম্ভব। ওয়েবসাইট থেকে যেকোনো সময়ে যেকোনো দরকারি তথ্য সংগ্রহ করা যায়।

আসলে কম্পিউটার আজকের দিনে মানুষের বিচিত্র কাজের নিত্যসঙ্গী। এটাকে বাদ দিলে আমার মনে হয় জীবন স্বয়ংসম্পূর্ণ হবে না। তাই এ বিষয়ে তোমারও শিক্ষা গ্রহণ করা উচিত। আগামীদিনের পৃথিবী হবে সম্পূর্ণরূপে কম্পিউটারের অধীন। তাই বলব, যত দ্রুত সম্ভব কম্পিউটার শিক্ষা আয়ত্ত করো, তবেই সহজ ও সুন্দর হবে তোমার দৈনন্দিন জীবন। ভালো থেকো। আব্বু-আম্মুকে আমার সালাম দিয়ো।

ইতি
তোমার ভাইয়া
স্বপ্ন

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
46
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews