করিতে পারি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।

Updated: 1 month ago
উত্তরঃ

মূলভাব: মানুষের সমালোচনা দুর্বলচিত্ত ব্যক্তিদের ইতিবাচক কাজ থেকে বিমুখ করে রাখে। কিন্তু মনের এ জড়তা দূর করতে না পারলে সাফল্য অর্জন করা সম্ভব হয় না।

সম্প্রসারিত ভাব: মানবজীবন কর্মমুখর। কাজের মাধ্যমেই মানুষের জীবনে সফলতা আসে। কাজ করতে গেলে ভুল হতেই পারে। কিন্তু সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সবাই কর্মঠ হয় না। এমন কিছু মানুষ আছে, যারা সবসময় অন্যের সমালোচনায় মুখর থাকে, অন্যের কাজের খুঁত ধরে। কাজ করতে গেলে কেউ কেউ এদের কথা ভেবে দ্বিধাগ্রস্ত হয়। কে কী বলবে, কে কী সমালোচনা করবে, এসব ভেবে তারা বসে থাকে। ফলে কাজ এগোয় না। তাই যারা সমাজে অবদান রাখতে চায়, তাদের দ্বিধাগ্রস্ত হলে চলবে না। জীবনে সফল হতে হলে দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচককে উপেক্ষা করে কাজে অগ্রসর হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি ও সংকোচকে পাশ কাটিয়ে লক্ষ্যে পৌঁছতে হবে। মহৎ কাজের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হলে চলবে না।

মন্তব্য: সুতরাং মানুষের সমালোচনার ভয়কে উপেক্ষা করে আপন লক্ষ্যে স্থির থাকতে হবে। তাহলে সাফল্যের শিখরে আরোহণ করা সম্ভব হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
28
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews