কাজলের মায়ের আচরণ কাজলের মানসিক অস্থিরতা দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করবে- এ ব্যাপারে আমি একমত। কেননা মানসিক অস্থিরতা বলতে মানব মনের অস্বস্তিকর ও বিৰিপ্ত এক অবস্থাকে বুঝায়। এরু প অস্থিরতা সৃষ্টির কারণ হলো পারিবারিক বিশৃঙ্খলা, দরিদ্রতা, বঞ্চনা, দুঃখ-বেদনা, নিজের ইচ্ছা পূরণ না হওয়া ইত্যাদি। মানসিক অস্থিরতা মানবজীবনে অনেক ব্যর্থতা ও দুর্গতি সৃষ্টি করে। মানসিক অস্থিরতা থেকে শিশুর মনে মানসিক বিকৃতির সূত্রপাত হয়। তাই এ বিষয়ে প্রত্যেক মা বাবাকে সতর্ক থাকতে হয়। উদ্দীপকে কাজলের মা-বাবা দুজনেই চাকরিজীবী। কাজলের বাবা পরিবারে খুব বেশি সময় দিতে পারেন না। এ কারণে কাজল ও তার বোনের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। কিন্তু কাজলের মা তার সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন। তিনি দিনের বেশিরভাগ সময় সন্তানদের সাথে কাটান। তাদের সুযোগ-সুবিধার প্রতি বিশেষ গুরবত্ব দেন। তাদেরকে ভালো ভালো আচরণে অভ্যস্ত করার চেষ্টা করেন। তার এরু প আচরণের কারণে কাজল ও তার বোন বাবার অনুপস্থিতি তেমন অনুভব করতে পারে না। তারা তাদের অভাবগুলো খুব সহজেই পূরণ করতে পারেন। ফলে তাদের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টির তেমন কোনো সুযোগ থাকে না। তাই বলা যায়, কাজলের মায়ের আচরণ কাজলের মানসিক অস্থিরতা দূরীকরণে পুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!