ট্রপিজম হচ্ছে নিম্নশ্রেণির প্রাণী এবং উদ্ভিদের সরলতম অভিযোজনমূলক প্যাটার্ন প্রক্রিয়া।
শিশুর মানসিক অস্থিরতা দূরীকরণের তথা প্রতিরোধের জন্য সুশিবা, শিশুর স্বাস্থ্যসম্মত লালনপালন ও পরিচর্যা, উন্নত পারিবারিক পরিবেশ, মাতা-পিতা ও অভিভাবকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্থাৎ শিশু সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার জন্য যে পরিবেশ সহায়ক ভূমিকা পালন করে সেটিই হলো শিশুবান্ধব পরিবেশ।
কাজলের সেরা হওয়ায় পেছনে একটি নয় বরং একাধিক কারণ রয়েছে। কাজলের বাবা বেসরকারি চাকরি করেন এবং মা একটি স্কুলের শিৰিকা অর্থাৎ মা-বাবা দুজনেই শিৰিত। দুজনেই চাকরি করায় তাদের সংসারে আর্থিক অবস্থাও ভালো। চাকরির সুবাদে তার বাবা সময় দিতে না পারলেও তার মা তাকে অনেক সময় দেন। কারণ এ সময় বাবার চেয়ে সন্তান লালন পালনে মায়ের ভূমিকা বেশি পরিলৰিত হয়। যেহেতু তিনি শিৰিকা তাই তিনি সন্তান লালন পালন করার সকল বিষয় সম্পর্কে অবগত। এছাড়া কাজল লেখাপড়া ও মানসিক বিকাশের জন্য পরিচর্যা, উন্নত পারিবারিক পরিবেশ, মাতা-পিতা তথা অভিভাবকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবকিছু পেয়েছে। অর্থাৎ সে একটি শিশুবান্ধব পরিবেশের মধ্যে বড় হচ্ছে। এখানে কাজলের নিজের একাগ্রতাও উলেরখযোগ্য ভূমিকা পালন করেছে। উলিরখিত বিষয়গুলো কাজলের সেরা হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
কাজলের মায়ের আচরণ কাজলের মানসিক অস্থিরতা দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করবে- এ ব্যাপারে আমি একমত। কেননা মানসিক অস্থিরতা বলতে মানব মনের অস্বস্তিকর ও বিৰিপ্ত এক অবস্থাকে বুঝায়। এরু প অস্থিরতা সৃষ্টির কারণ হলো পারিবারিক বিশৃঙ্খলা, দরিদ্রতা, বঞ্চনা, দুঃখ-বেদনা, নিজের ইচ্ছা পূরণ না হওয়া ইত্যাদি। মানসিক অস্থিরতা মানবজীবনে অনেক ব্যর্থতা ও দুর্গতি সৃষ্টি করে। মানসিক অস্থিরতা থেকে শিশুর মনে মানসিক বিকৃতির সূত্রপাত হয়। তাই এ বিষয়ে প্রত্যেক মা বাবাকে সতর্ক থাকতে হয়। উদ্দীপকে কাজলের মা-বাবা দুজনেই চাকরিজীবী। কাজলের বাবা পরিবারে খুব বেশি সময় দিতে পারেন না। এ কারণে কাজল ও তার বোনের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। কিন্তু কাজলের মা তার সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন। তিনি দিনের বেশিরভাগ সময় সন্তানদের সাথে কাটান। তাদের সুযোগ-সুবিধার প্রতি বিশেষ গুরবত্ব দেন। তাদেরকে ভালো ভালো আচরণে অভ্যস্ত করার চেষ্টা করেন। তার এরু প আচরণের কারণে কাজল ও তার বোন বাবার অনুপস্থিতি তেমন অনুভব করতে পারে না। তারা তাদের অভাবগুলো খুব সহজেই পূরণ করতে পারেন। ফলে তাদের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টির তেমন কোনো সুযোগ থাকে না। তাই বলা যায়, কাজলের মায়ের আচরণ কাজলের মানসিক অস্থিরতা দূরীকরণে পুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!