প্রকৃতিপ্রদত্ত সম্পদ সংগ্রহ ও বিভিন্ন পর্যায়ে এর রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য ও সেবা উৎপাদনের সামগ্রিক কর্মপ্রচেষ্টাকে শিল্প বলে।
পৃথিবীর প্রাচীনতম এবং অত্যন্ত সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন হলো একমালিকানা ব্যবসায়। একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম।
ব্যবসায়ের লোকসান বা পাওনার জন্য তার ব্যবসায়ের বিনিয়োগ ছাড়াও ব্যক্তিগত সম্পত্তি দায়ী থাকে। ব্যবসায়ের লোকসান বা ঋণের পরিমাণ বেশি হলে, ব্যবসায়ের পুঁজি দিয়ে তা পরিশোধ করা সম্ভব না হলে মালিক তার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে অর্থ পরিশোধ করবে। অর্থাৎ তার দায়ের কোনো নির্দিষ্ট সীমা নেই।
উদ্দীপকে বর্ণিত কাজলের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এরূপ ব্যবসায় গঠনপ্রণালি অত্যন্ত সহজ প্রকৃতির। যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই এ ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারে। ইচ্ছা করলে সহজেই এর অবসান ঘটাতে পারে।
উদ্দীপকে কাজল স্থানীয় কৃষক থেকে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। অল্পদিনের মধ্যে সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা আসে। কাজল একাই মূলধন বিনিয়োগ করে কৃষক থেকে সবজি সংগ্রহ ও বাছাই করে তিনি নিজেই ভোক্তাদের নিকট বিক্রয় করেন। একমালিকানা ব্যবসায় কেবল একজনমাত্র ব্যক্তি নিজে মূলধন বিনিয়োগ করে নিজেই ব্যবসায় পরিচালনা করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কাজলের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
"কাজলের ব্যবসায়িক সফলতা অর্জন তার ব্যবসায়িক কৌশলগুলোর ফল"- কথাটি সম্পূর্ণ যৌক্তিক।
একমালিকানা ব্যবসায়ের মালিক একজন হওয়ায় এর পরিকল্পনা, গঠন, পরিচালনা ও সিদ্ধান্ত, ব্যবসায়িক কৌশল গ্রহণে অন্য কারও ওপর নির্ভর করতে হয় না। তিনি যেকোনো ব্যবসায়িক কৌশল গ্রহণের সিদ্ধান্ত একাই নিতে পারেন। উদ্দীপকে কাজলের ব্যবসায়িক সফলতার কারণ হলো ব্যক্তিগত দক্ষতা, আন্তরিকতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ।
উদ্দীপকে কাজল স্থানীয় কৃষক থেকে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। কাজল সরাসরি পরিচালনায় অংশগ্রহণ করায় তিনি গ্রাহকদের চাহিদা বুঝে কৃষকদের থেকে টাটকা সবজি সংগ্রহ ও বাছাই করে ভোক্তাদের নিকট বিক্রয় করে। ফলে অল্পদিনের মধ্যে সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা আসে।
কাজল গ্রাহকদের চাহিদার সমাধান করে ভোক্তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, ব্যক্তিগত দক্ষতা দ্বারা ভোক্তাদের চাহিদা অনুধাবন করতে পারেন এবং সে অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে ব্যবসায়িক সফলতা আসে। সুতরাং "কাজলের ব্যবসায়িক সফলতা অর্জন তার ব্যবসায়িক কৌশলগুলোর ফল"- কথাটি সম্পূর্ণ যৌক্তিক।
Related Question
View Allএক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।
এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!