কমলেশ মুৎসুদ্দী তার গ্রামে বৌদ্ধ বিহারে গিয়ে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন। বৌদ্ধ, ভিক্ষু, প্রজ্ঞাজ্যোতি কর্মবাদ সম্পর্কে বিভিন্ন মতবাদ পেশ করেন। তিনি বলেন, কর্মই ধর্ম, কর্মই শত্রু, কর্মই বন্ধু, কর্মই সব দুঃখের উৎপত্তি ও বিনাশ। তিনি কুশল ও অকুশলকর্ম সম্পর্কে ব্যাখ্যা করেন। কুশলকর্মে মানুষের উন্নতি সাধন ও অকুশলকর্মে মানুষের নৈতিক অধঃপতন ঘটে। অকুশল কর্ম প্রসঙ্গে তিনি মদ্যপান, জীবহত্যা, চুরি করা ইত্যাদি কর্মের উদাহরণ দেন। গোপাল মুৎসুদ্দী ভিক্ষুকে পোড়, জীব হত্যা, মানুষের অনিষ্ট সাধন ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি চুল্পকর্ম বিভঙ্গন সূত্রে, পাঠের মাধ্যমে স্বভাবে সাফল্যমণ্ডিত করেন। এভাবে গোপাল মুৎসুদ্দী তার অকুশলকর্ম সম্পর্কে সজাগ ও ভীত হয়ে যান।

কীভাবে কমলেশ মুৎসুদ্দীকে তার অকুশলকর্ম থেকে পরিত্রাণ করা যায়? (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

অকুশলকর্মের ফল অত্যন্ত দুঃখজনক। এ কর্মের পাপক্রিয়াতে ব্যক্তিকে অনন্তকাল দুঃখ ভোগ করতে হয়। বৃদ্ধ কর্মবিভঙ্গ সূত্রে অকুশলকর্মের ফল প্রদর্শন করতে গিয়ে দরিদ্রতা, মূর্খ, রোগী, অল্পায়ু, কুশ্রী, নীচকুল জাত ও সবার, ঘৃণার পাত্র হওয়ার কারণে ব্যক্তির অকুশলকর্মকে দায়ী করেছেন। বুদ্ধ বলেছেন, অসৎ কর্ম থেকেই তার দুঃখ আসে। সুতরাং সবার অকুশলকর্ম ত্যাগ করা উচিত এবং অকুশলকর্ম সম্পর্কে ধারণা দিয়ে কমলেশ মুৎসুদ্দীকে এ থেকে পরিত্রাণ করা যায়।

77

বৌদ্ধধর্মে নিয়ম ও শৃঙ্খলার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। শীল নিয়ম-শৃঙ্খলার ভিত্তি। তাইবৌদ্ধধর্মের অনুসারীদের শীল পালন করা একান্ত কর্তব্য। বৌদ্ধশাস্ত্রে গৃহী ও ভিক্ষুদের বিভিন্ন রকম শীল পালনের নির্দেশ আছে। সুন্দর ও পবিত্র জীবন গঠনের জন্য শীল পালন করতে হয়। এ অধ্যায়ে আমরা নিত্যপালনীয় শীল, শীল গ্রহণের নিয়মাবলি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা-

  • শীল সম্পর্কে বর্ণনা করতে পারব;
  • শীল পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব;
  • বাংলা অর্থসহ পালি ভাষায় পঞ্চশীল বলতে পারব;
  • পঞ্চশীল পালনের মাধ্যমে অনৈতিক কাজ থেকে বিরত থাকার উপায়সমূহ চিহ্নিত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

'শীল' শব্দের অর্থ স্বভাব বা চরিত্র। শীলের আরও অনেক অর্থ আছে। যেমন- নিয়ম, রীতি, সংযম, সদাচার ইত্যাদি। নৈতিক জীবন গঠনের জন্য শীল পালন অপরিহার্য। বুদ্ধ সুন্দর চরিত্র গঠনের জন্য শীল পালনের নিয়ম প্রবর্তন করেন।

244
উত্তরঃ

যে শীলগুলো প্রতিদিন পালন করতে হয় সেগুলোকে পঞ্চশীল বা নিত্যপালনীয় শীল বলে। এগুলো পালনের জন্য নির্দিষ্ট কোনো সময় বা স্থান নেই। সবসময় সর্বত্র পালন করা হয়।

356
উত্তরঃ

শীল হচ্ছে নিয়মশৃঙ্খলার ভিত্তি। সুন্দর ও পবিত্র জীবন গঠনের জন্য শীল পালন করতে হয়। আর যে শীলগুলো প্রতিদিন পালন করতে হয়, সেগুলোকে নিত্যপালনীয় শীল বলা হয়। পঞ্চশীল হলো নিত্যপালনীয় শীল, যা পালনের নির্দিষ্ট সময় বা স্থান নেই। সবসময় সর্বত্র পালন করা যায়।

151
উত্তরঃ

পঞ্চশীল অর্থাৎ পাঁচটি নিয়মনীতির শিক্ষা। যার প্রথম শীলটি প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষা দেয়। দ্বিতীয়টি চুরি বা অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা, তৃতীয়টি কামাচার বা ব্যভিচার থেকে বিরত থাকা, চতুর্থটি মিথ্যা বলা থেকে বিরত থাকা ও পঞ্চমটি সুরা ও মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকার শিক্ষা দেয়।

243
উত্তরঃ

'শীল' শব্দের অর্থ হচ্ছে স্বভাব বা চরিত্র। শীলের আরও অর্থ আছে। যেমন- নিয়ম, নীতি সংযম, সদাচার, আশ্রয়, শৃঙ্খলা ইত্যাদি। আর কায়িক, বাচনকি ও মানসিক সংযমকে বলা হয় শীল। শীল নিয়মশৃঙ্খলার ভিত্তি। বৌদ্ধধর্মের অনুসারীদের শীল পালন করা একান্ত কর্তব্য।

382
উত্তরঃ

বৌদ্ধধর্মে নানারকম শীল রয়েছে। তার মধ্যে পঞ্চশীল গৃহীরা পালন করেন। যারা উপোসথ গ্রহণ করেন, তারা অষ্টশীল পালন করেন। তাই অষ্টশীলকে উপোসথ শীলও বলা হয়। শ্রমণগণ দশশীল পালন করেন। এজন্য দশশীলকে প্রব্রজ্যা শীল বলা হয়ে থাকে। শীল পালনকারীদের বলা হয় শীলবান।

184
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews