কৃষি শিক্ষক জাফরুল স্যার একাদশ শ্রেণির কৃষিশিক্ষা ক্লাসে তার শিক্ষার্থীদের মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা রক্ষা ও বৃদ্ধির উপায় সম্পর্কে পড়ালেন। একজন শিক্ষার্থী জাফরুল স্যারের কাছে মাটির উর্বরতা হ্রাসের কারণ জানতে চাইল। শিক্ষক শিক্ষার্থীকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

যে মাটিতে সোডিয়াম জাতীয় লবণের পরিমাণ বেশি থাকে সেই মাটিই হলো লবণাক্ত মাটি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

পাহাড়ের ঢালের আড়াআড়ি লাইনে ফসল চাষ করার নাম কন্টোর পদ্ধতি।

পাহাড়ের ঢালের আড়াআড়ি জমি চাষ হয় বলে বৃষ্টির পানির গতি কম হয়। এতে মাটি স্থানান্তরিত না হয়ে ফসলের গোড়ায় আটকে থাকে এবং ভূমিক্ষয় রোধ হয়। পক্ষান্তরে লম্বালম্বি জমি চাষ করা হলে ভূমি সহজেই ক্ষয় হয়ে চাষ রেখা বরাবর নালা তৈরি করে ভূমিক্ষয় হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে জাফরুল স্যার তার শিক্ষার্থীকে মাটির উর্বরতা হ্রাসের কারণ বুঝিয়ে দেন।

ইউরিয়া সার প্রয়োগ করায় জমি নাইট্রোজেন সমৃদ্ধ হলেও উদ্ভিদের অত্যাবশ্যকীয় অন্য উপাদানগুলোর যথেষ্ট অভাব দেখা দেয়। বারংবার ইউরিয়া প্রয়োগের ফলে জমি অম্লীয় হয়। অধিক সক্রিয় হাইড্রোজেন আয়নের কারণে উদ্ভিদের মূলরোম কর্তৃক পুষ্টি উপাদান পরিশোষণ বিঘ্নিত হয়। রোপণকৃত চারা সুষম পুষ্টি উপাদানের অভাবে কুশি উৎপাদন করতে পারেনা। উদ্ভিদের স্বাভাবিক কোষ বিভাজন বিঘ্নিত হয়। জমিতে অম্লত্ব দেখা দেওয়ায় পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় এবং মৃত্তিকার বিনিময়যোগ্য পুষ্টি উপাদানের পরিমাণ একেবারে সীমিত হয়ে যায়। জমিতে গভীর কর্ষণ দিলে বেলে কণা মাটির উপরের স্তরে উঠে আসে বিধায় উর্বরতা নষ্ট হয়। আবার উদ্ভিদের পুষ্টি উপাদানসমূহ মৃত্তিকা কণার ফাঁকে অবস্থত পানিতে দ্রবীভূত থাকে। জমির আর্দ্রতা কমে গেলে সেই সাথে উর্বরতাও কমে যায়। ফলে জমি থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে না পারায় উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।

উল্লিখিত আলোচনা থেকে জমির উর্বরতা কমে যাওয়ার কারণ সম্বন্ধে জানা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের জাফরুল স্যার একাদশ শ্রেণির কৃষিশিক্ষা ক্লাসে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে পাঠদান করেন। মাটির উৎপাদন ক্ষমতা একটি অর্জিত গুণ। মাটির উর্বরতা বিভিন্ন কারণে কমে যাচ্ছে অথচ ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে আমাদের দেশে শস্য উৎপাদন বাড়াতে হবে। শস্য উৎপাদন বাড়াতে একদিকে যেমন মাটির উর্বরতা সংরক্ষণ দরকার, তেমনি মাটির উর্বরতা বাড়ানোর ব্যাপারেও আমাদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন।

জমিতে উপস্থিত পুষ্টি উপাদানের ভিত্তিতে ও শস্যের চাহিদা মোতাবেক সার ব্যবহার করা উচিত। মাটির উর্বরতা রক্ষা ও উৎপাদন বাড়াতে জৈব পদার্থ প্রয়োগ করা প্রয়োজন। মাটির প্রয়োজন অনুযায়ী রাসায়নিক সার প্রয়োগ করলে মাটিতে পুষ্টি উপাদান যোগ হয় যা মাটির হারানো উর্বরতা পুনরুদ্ধার, বৃদ্ধি ও সংরক্ষণের জন্য সহায়ক। যথাযথ ব্যবস্থা নিয়ে মাটির ক্ষয়রোধ করে উর্বরতা সংরক্ষণ করতে হয়। এছাড়া মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হয়। মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির জন্য পর্যায়ক্রমিক ফসলের চাষ ও জমির আগাছা দমন করা জরুরি। মাটিকে ফসল উৎপাদনের উপযোগী অবস্থায় আনার জন্য উত্তম ভূমিকর্ষণ প্রয়োজন। উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ করতে হলে চাহিদা মোতাবেক পুষ্টি উপাদান সার আকারে সরবরাহ করা উচিত। জমিতে আচ্ছাদন ফসল চাষ করে উর্বরতা সংরক্ষণ করা যায়। মালচিং প্রয়োগে জমিতে আর্দ্রতা সংরক্ষিত হয়, সেই সাথে মাটিতে জৈব পদার্থের মিশ্রণের ফলে উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে জাফরুল স্যারের পাঠদানের বিষয়টি অত্যন্ত মূল্যবান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
162
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

যেসব ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠে বেড়াবিহীন অবস্থায় সমষ্টিগতভাবে পরিচর্যার মাধ্যমে চাষ এবং প্রক্রিয়াজাত করে খাওয়া হয় সেগুলোকে মাঠ ফসল বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.3k
উত্তরঃ

উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য নিয়ে মতবিনিময় হয়।

কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণের ফলে কৃষকদের জ্ঞান ও তথ্য আরো সমৃদ্ধ হয়। মতবিনিময়ের ফলে কৃষকদের জ্ঞান এবং কাজের স্পৃহা বাড়ে। এ ছাড়া হঠাৎ সমস্যা হলে তাৎক্ষণিক উঠোন বৈঠকের মাধ্যমে সমস্যার প্রতিকার ব্যবস্থা জানা যায়। তাই কৃষিতে উঠোন বৈঠকের প্রয়োজন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
758
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত আফসার আলীর জমির মাটি কাদাযুক্ত এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এজন্য বলা যায়, জমির মাটি এঁটেল প্রকৃতির।

নিচে এঁটেল মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-

i. এঁটেল মাটি ভারী মাটি নামে অভিহিত। 

ii. এ মাটিতে কমপক্ষে ৩৫% বা তার বেশি কর্দম বা এঁটেল কণা থাকে। 

iii. এ মাটিতে সূক্ষ্ম রন্দ্রের সংখ্যা খুব বেশি, তাই এর পানি ধারণ ক্ষমতা খুব বেশি, কিন্তু নিষ্কাশন ক্ষমতা কম। 

iv. এ মাটির বায়ু ও পানি চলাচল ক্ষমতা কম। 

V. এঁটেল মাটি আঙুলে ঘষলে ট্যালকম পাউডারের মতো পিচ্ছিল মনে হয়। 

vi. এ মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এর সংযুক্তি (cohesion) খুব বেশি। 

vii. আর্দ্র এঁটেল মাটি আঠালো ও চটচটে হয়, কিন্তু শুষ্ক অবস্থায় খুব শক্ত হয়। ফলে সহজে কর্ষণ করা যায় না। 

viii. এ প্রকার মাটির ধনাত্মক আয়ন বিনিময় ক্ষমতা খুব বেশি। উপরোক্ত বৈশিষ্ট্যাবলী থেকে এঁটেল মাটির প্রকৃতি জানা যায়।

 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
317
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যা গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের ধান উদ্ভাবন করে। এছাড়াও মৃত্তিকা, সার ও সেচ ব্যবস্থাপনা, চাষাবাদ পদ্ধতি, পোকা-মাকড় ও রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ে মূল্যবান প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করে। এদের উদ্ভাবিত জাতগুলো তুলনামূলকভাবে রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। আবার এসকল জাতের ফলন স্থানীয় জাতের ফলনের তুলনায় অনেক বেশি। উদ্ভাবিত জাতের মধ্যে বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল, সুগন্ধি ও বিদেশে রপ্তানি উপযোগী জাতও রয়েছে। এসকল জাতসমূহ কৃষকদের কাছে সহজলভ্য করে তোলার জন্য দেশের বিভিন্ন স্থানে তাদের আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে, রয়েছে প্রদর্শনী প্লট ও মডেল কৃষক। এছাড়াও কৃষি তথ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে পুস্তিকা, ম্যানুয়াল, প্রতিবেদন, জার্নাল প্রভৃতি প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি কৃষকদের উন্নত প্রযুক্তি প্রদর্শনের জন্য মাঠ দিবসের আয়োজন এবং কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। এসকল কার্যক্রমের ফলে কৃষকগণ সহজেই কৃষি সংশ্লিষ্ট তথ্য ও জ্ঞান লাভ করতে পারে। ফলে কৃষক মাঠ পর্যায়ে এসব জ্ঞান কাজে লাগিয়ে অল্প খরচে ফসল উৎপাদন করে লাভবান হয়। সর্বোপরি ধানের উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উল্লিখিত কার্যক্রমসমূহ পরিচালনা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
434
উত্তরঃ

অভিজ্ঞ 'কৃষক হলো একজন স্থানীয় নেতা ও কৃষকদের পরামর্শদাতা যিনি নিজ উৎসাহে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন ও নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.3k
উত্তরঃ

কোনো মাটিতে হাইড্রোজেন আয়ন (H') ও হাইড্রোক্সিল আয়নের (OH) পরিমাণ সমান থাকলে তাকে নিরপেক্ষ মাটি বলে। নিরপেক্ষ বা প্রশম মাটির অম্লমান ৭। এই ধরনের মাটিতে সব ধরনের পুষ্টি উপাদান সহজলভ্য থাকে বিধায় ফসল চাষে সর্বাধিক উপযোগী। নিরপেক্ষ মাটিতে জৈব পদার্থ সহজে বিয়োজিত হয়। নিরপেক্ষ মাটিতে বীজের অঙ্কুরোদগম ভালো হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
670
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews