প্রতিষ্ঠানের পৃথক পৃথক বিভাগের জন্য পরিকল্পনা প্রণয়ন, করা হলে তাকে বিভাগীয় পরিকল্পনা বলে।
পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের সামর্থ্যকে নমনীয়তা বলে।
একটি উত্তম পরিকল্পনায় নমনীয়তার সুযোগ 'থাকা আবশ্যক। অবস্থার পরিবর্তন হলে যতটা সম্ভব দ্রুততার সাথে পরিকল্পনা সংশোধন করতে হয়। পরিকল্পনা প্রণেতাগণ যদি আগে থেকে বিকল্প অবস্থায় করণীয় ঠিক করে রাখেন সেক্ষেত্রে এরূপ পরিবর্তন সহজ হয়ে থাকে।
উদ্দীপকে কৃষ্ণ দত্ত কর্তৃক উৎপাদনের উপকরণ নির্ধারণ ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অন্তর্ভুক্ত।
ভবিষ্যতে কী করা হবে তা আগাম ঠিক করাকেই পরিকল্পনা বলে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হলো পরিকল্পনা। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনার অন্যান্য কাজ ধারাবাহিকতা মেনে সম্পন্ন হয়। তাই পরিকল্পনা গ্রহণে ব্যবস্থাপকগণকে অত্যন্ত সতর্ক হওয়ার প্রয়োজন পড়ে। শুধু কী করা হবে তার সিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা হিসেবে না দেখে কখন ও কোথায় করা হবে, কত সময়ের মধ্যে করতে হবে, কে বা কারা তা সম্পাদন করবে ইত্যাদি প্রয়োজনীয় সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন পড়ে। তবেই তা একটি আদর্শ পরিকল্পনা বিবেচিত হয়।
উদ্দীপকে কৃষ্ণ দত্ত চট্টগ্রাম EPZ. এ একটি পোশাক প্রস্তুতকারক কারখানা স্থাপন করেন। তিনি বছরে ১২ লক্ষ প্যান্ট প্রস্তুতের জন্য ১০ লক্ষ মিটার কাপড় এবং ৫ লক্ষ শ্রমঘণ্টা নির্ধারণ করেন। এখানে কৃষ্ণ দত্ত পরিকল্পনার মাধ্যমে উৎপাদনের উপকরণ নির্ধারণ করেন। তাই বলা যায়, উদ্দীপকে কৃষ্ণ দত্ত কর্তৃক উৎপাদনের উপকরণ নির্ধারণ ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে 'কৃষ্ণ' দত্ত কর্তৃক উৎপাদনের পূর্ব সিদ্ধান্ত পরিবর্তনের ফলেই যথাসময়ে কার্য সম্পাদিত হয়েছে'- এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।
সময় পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি কাজ কত সময়ের মধ্যে শেষ করতে হবে এটি নির্ধারণকেই পরিকল্পনার অর্ধারণকেই পরিকল্পনার সময় লক্ষ্য বলে । অনেক সময় এরূপ পরিকল্পনা সকল কর্মকান্ডের মূল লক্ষ্যবিন্দু বিবেচিত হয়। তাই পরিকল্পনায় কোনো ত্রুটি দেখা দিলে সময়ের সাথে পরিকল্পনায় পরিবর্তন আনয়নের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়।
উদ্দীপকে কৃষ্ণ দত্ত চট্টগ্রাম EPZ এ একটি পোশাক প্রস্তুতকারক কারখানা স্থাপন করেন। তিনি বছরে ১২ লক্ষ প্যান্ট প্রস্তুতের জন্য ১০ লক্ষ মিটার কাপড় এবং ৫ লক্ষ শ্রমঘণ্টা নির্ধারণ করেন। ৩ মাস পর দেখা গেল ২ লক্ষ শ্রমঘণ্টা ব্যয় করে ২ লক্ষ প্যান্ট উৎপাদিত হয়েছে। তিনি তার পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ফলে যথাসময়ে উৎপাদনকার্য সম্পাদন করা সম্ভব হয়েছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে 'কৃষ্ণ দত্ত কর্তৃক উৎপাদনের পূর্ব সিদ্ধান্ত পরিবর্তনের ফলেই যথাসময়ে কার্য সম্পাদিত হয়েছে'- এ বক্তব্যটি যথার্থ।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!