কোনোমতে নিম্ন মাধ্যমিক পাস করে ঘরে বাবা মায়ের বোঝা হয়েই দিন কাটাচ্ছিল স্বপ্না। হঠাৎ সমাজকর্মী সাথী স্বপ্নার জন্য একটি সুখবর নিয়ে এল। স্বপ্নার মা যে প্রতিষ্ঠানে এ কুটির শিল্পের কাজ করেছেন, তা বিক্রয়ে ঢাকায় কিছু মেয়েদের নিয়োগ দেওয়া হবে। সাথীর পরামর্শ মতো আরও দু'চারজন এ সুযোগটিকে কাজে লাগিয়ে ঢাকায় আড়ং বিপণন কেন্দ্রে নিজেদের ভাগ্য উন্নয়নে পা রাখল।

Updated: 10 months ago
উত্তরঃ

NGO এর পূর্ণরূপ হলো- Non Government Organization.

উত্তরঃ

ইউসেপের সাধারণ শিক্ষা কার্যক্রমের আওতায় যে সমস্ত শ্রমজীবী ছেলেমেয়ের বয়স ১১ বছরের বেশি তাদের চার বছর মেয়াদি সাধারণ শিক্ষা কার্যক্রমে ভর্তি করা হয়।

এক্ষেত্রে সাধারণ শিক্ষা পাঠ্যক্রমকে শ্রমজীবী ছেলেমেয়েদের জীবন উপযোগী করার জন্য বাংলাদেশ সরকার অনুমোদিত পাঠ্যসূচিকে একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়ে থাকে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা নিজস্ব স্কুল ভবনে তাদের শিক্ষা দেওয়া হয়।

উত্তরঃ

উদ্দীপকের ব্র্যাকের বাণিজ্যভিত্তিক হস্তশিল্প ও বাজারজাতকরণ কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্নে ঋণদান কর্মসূচির মাধ্যমে ব্র্যাকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্র্যাক অনেক ব্যাপক, বিস্তৃত ও বৈচিত্র্যমুখী কর্মসূচি পরিচালনা করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হস্তশিল্প উন্নয়ন ও বাজারজাতকরণ কার্যক্রম। কুটির শিল্প উন্নয়ন, হস্তশিল্পের বিকাশ ও উৎপাদিত কুটির পণ্যের যথাযথ বাজারজাতকরণের লক্ষ্যে ব্র্যাকের আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ কর্মসূচির আওতায় ঢাকায় একটি রপ্তানি কেন্দ্র ও বিভিন্ন অঞ্চলে ৫টি বিক্রয় কেন্দ্র রয়েছে। বিক্রির কেন্দ্রগুলোকে আড়ং নামে অভিহিত করা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বড় শহর এমনকি লন্ডনেও এর শাখা রয়েছে। এছাড়া ব্র্যাক ছাপাখানা, হিমাগার, গার্মেন্টস ফ্যাক্টরি, লবণ কারখানা, বীজ ও নার্সারি, দুগ্ধ খামারের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করেছে।

উদ্দীপকের স্বপ্না দরিদ্র পরিবারের সন্তান। বাবা-মায়ের বোঝা হয়ে দিন কাটাচ্ছে। হঠাৎ সুখের খবর নিয়ে এলো একটি প্রতিষ্ঠান। তার মা যে প্রতিষ্ঠানের জন্য কুটির শিল্পে কাজ করেছেন, তা বিক্রয়ে ঢাকায় কিছু মেয়েদের নিয়োগ দেওয়া হবে। সুযোগটি কাজে লাগিয়ে স্বপ্না ঢাকায় আড়ং বিপণন কেন্দ্রে যোগ দেয়। উদ্দীপকের এ সব কার্যক্রম সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাক এর বাণিজ্যিক হস্তশিল্প ও বাজারজাতকরণ কর্মসূচির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্র্যাকের কার্যক্রমের ইঙ্গিত দেওয়া হয়েছে।

উত্তরঃ

হ্যাঁ, শুধু স্বপ্নার ক্ষেত্রে নয় বরং ব্র্যাকের সার্বিক কর্মসূচিতে সমাজকর্মের পদ্ধতি অনুশীলন করা হচ্ছে।

বাংলাদেশের দুস্থ, অসহায় মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর কর্মপরিধি ঋণ প্রদান ও আদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, ঋণদান, আইনি সহায়তা সর্বোপরি পল্লি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেহেতু এটি একটি স্বেচ্ছাসেবী মানবসেবামূলক প্রতিষ্ঠান সেহেতু সমাজকর্মের দর্শন, মূল্যবোধ ও পদ্ধতি এখানে ব্যবহৃত হয়।

ব্র্যাকের ঋণদান কর্মসূচি দলীয় ভিত্তিতে পরিচালিত হয়। এখানে দল সমাজকর্মের প্রক্রিয়া ও কৌশল প্রয়োগ দেখা যায়। এছাড়া এর আওতায় গ্রামীণ নিরক্ষর, অজ্ঞ ও কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সমষ্টি সমাজকর্মের পদ্ধতি ব্যবহৃত হয়। ব্র্যাকের অন্যতম সফল কর্মসূচি হলো স্যালাইন তৈরি। পাশাপাশি আইনগত সহায়তা প্রদানেও ব্র্যাকের কর্মসূচি পরিচালিত হয়। সর্বোপরি সমষ্টি জনগণের জীবনমান উন্নয়নে ব্র্যাকের কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত। কেননা সমাজকর্ম যেমন সমস্যাগ্রস্ত দল ও সমষ্টি নিয়ে কাজ করে থাকে তেমনিভাবে ব্র্যাকও সমাজের দরিদ্র, ভূমিহীন ও দুস্থদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আর এসব কর্মসূচিতে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি ব্যবহৃত হয়।
পরিশেষে বলা যায়, ব্র্যাকের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতির অনুশীলন লক্ষ করা যায়।

90

Related Question

View All
উত্তরঃ

বিবাহ সমাজে বংশের ধারা বজায় রাখে।

বিবাহিত পিতা-মাতার সন্তান বংশ সুরক্ষায় সক্ষম হয়। সন্তান পিতা-মাতার সম্পত্তির উত্তরাধিকার হয়। বিবাহই সন্তানকে অবৈধ সন্তানের পরিচয়ের গ্লানি থেকে রক্ষা করে এবং পিতৃ পরিচয় দান করে। সন্তানের সামাজিক পরিচিতির নিয়ামক হলো বিবাহ। বিবাহ সমাজে সন্তানের পিতৃত্ব তথা অভিভাবকত্ব নির্ধারণ করে।

195
উত্তরঃ

রঞ্জ মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

বর্তমান যুগে মানুষকে সভ্য সমাজে সমাজে টিকে থাকতে হয় সমাজে ভালোভাবে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তা পূরণ করাই হলো মৌলিক মানবিক চাহিদা। অন্যভাবে বলা যায়, একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সেসব চাহিদাকে বলা হয় মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ ব্যতীত পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। প্রতিটি মানুষের এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। যদি কেউ এগুলোর বেশিরভাগ পূরণ করতে না পারে তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

রঞ্জুর ক্ষেত্রেও দেখা যায়, সে প্রায়ই খাদ্যের অভাবে না খেয়ে থাকে এবং স্কুলে যাওয়ার সুযোগ পায় না। এগুলো সবই মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, রঞ্জু মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

181
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত এনজিওটি হচ্ছে ইউসেপ। ইউসেপের সকল কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করে এর সফলতা আরো বৃদ্ধি করা হয়।

সমাজকর্ম একটি স্বীকৃত পেশা। এ পেশায় একজন সমাজকর্মী তার কর্মক্ষেত্রে সমাজকর্মের বিষয়ে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়। এক্ষেত্রে সমাজকর্মী সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে থাকে। ইউসেপ বাংলাদেশে একটি বেসরকারি এনজিও সংস্থা। এটি দরিদ্র ও দুস্থ ছেলে-মেয়েদের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে। এজন্য নানা ধরনের কর্মসূচি এখানে পরিচালিত হয়ে থাকে। ইউসেপে এর কার্যক্ষেত্রে সমাজকর্মের প্রায় সব কয়টি পদ্ধতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। প্রথমত এখানে দল সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। কেননা সাধারণ স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও দলগতভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। দলীয় গতিশীলতা এখানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এছাড়া সাধারণ শিক্ষার পর শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের কারিগরি শিক্ষা ক্ষেত্রে স্থানান্তর করা হয়।

ব্যক্তি সমাজকর্মের মনো-সামাজিক অনুধ্যানের প্রক্রিয়ায় এটি করাহয়ে থাকে। সমষ্টি উন্নয়ন পদ্ধতি ইউসেপে এর ক্ষেত্রে প্রযোজ্য। কেননা শহরের বিশেষ একটি গোষ্ঠী বা সমষ্টির ভাগ্য উন্নয়নে ইউসেপে কাজ করে থাকে। এছাড়া ইউসেপের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানা ধরনের গবেষণামূলক কাজ করা হয়ে থাকে। সমাজকর্মের বিভিন্ন কৌশলও ইউসেপে প্রয়োগ করা হয়ে থাকে। মূলত সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এ পেশার প্রতিটি পদ্ধতি প্রণীত হয়েছে সাহায্যার্থীর কল্যাণে। এ জন্য মানবকল্যাণধর্মী সব প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ হয়ে থাকে। ইউসেপের কার্যক্রমেও তাই সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির ব্যবহার করা যেতে পারে।

189
উত্তরঃ

The History of Human Marriage' গ্রন্থের লেখক ফিনল্যান্ডের সমাজবিজ্ঞানী ও দার্শনিক এডভার্ড ওয়েস্টারমার্ক (Edvard Westermarck) |

362
উত্তরঃ

পুলিশ সমাজকর্ম সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা।

সমাজকর্মের এ শাখা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশদের বিভিন্ন মনো-সামাজিক সমস্যা এবং প্রশাসনিক সমস্যার সমাধান ও মৌলিক চাহিদা পূরণে সাহায্য করে থাকে। বাংলাদেশে পুলিশ সমাজকর্ম বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুলিশ বিভাগের সদস্যদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

190
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews