রাজনৈতিক পরিবেশের অভাবে জনাব মাহমুদ ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন।
দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
উদ্দীপকে দেখা যায়, জনাব মাহমুদ ঈদ সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে অনেক টাকার অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। পথিমধ্যে কতিপয় দুর্বৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে তার ব্যাপক ক্ষতি হয়। যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকত তাহলে এ ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হতো। যেহেতু আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিবেশের অন্যতম উপাদান।
তাই বলা যায়, রাজনৈতিক পরিবেশের অভাবে জনাব মাহমুদ ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন।
Related Question
View Allসঞ্চয় ও বিনিয়োগ অর্থনীতিক পরিবেশের উপাদান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!