মাহমুদ কাপড়ের ব্যবসায় করেন। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে তার দোকান। ঈদ সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করে আনার সময় পথে কতিপয় দুর্বৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে তার ব্যাপক ক্ষতি হয়।

Updated: 9 months ago
উত্তরঃ

যে পারিপার্শ্বিক অবস্থার ভেতর দিয়ে ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে ব্যবসায় পরিবেশ।

উত্তরঃ

আমাদের চারপাশ ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী, পাহাড়-পর্বত ইত্যাদি বিভিন্ন উপাদান দ্বারা বেষ্টিত, একে প্রাকৃতিক পরিবেশ বলে। 

প্রাকৃতিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ যত ভালো সে অঞ্চলে পরিবেশকে কেন্দ্র করে আধুনিক ব্যবসায় বাণিজ্যে উন্নতিসাধন করে। প্রাকৃতিক উপাদানসমূহকে কাজে লাগিয়ে মানুষ ব্যবসায় পরিচালন করে। এজন্য ব্যবসায় বাণিজ্যে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক বলা হয়।

উত্তরঃ

মাহমুদ ব্যবসায়ে সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন।

কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা তাদের ধর্ম বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকেই সামাজিক পরিবেশ বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব মাহমুদ ঈদ সামনে রেখে তিনি তার। দোকানের জন্য নরসিংদী থেকে অনেক টাকার অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। ঈদ একটি, ধর্মীয় অনুষ্ঠান যেটিকে কেন্দ্র করে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে কাপড়ের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। আর ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণ সামাজিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, মাহমুদ ব্যবসায়ে সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেক টাকার কাপড় ক্রয় করেন।

উত্তরঃ

রাজনৈতিক পরিবেশের অভাবে জনাব মাহমুদ ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন।

দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।

উদ্দীপকে দেখা যায়, জনাব মাহমুদ ঈদ সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে অনেক টাকার অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। পথিমধ্যে কতিপয় দুর্বৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে তার ব্যাপক ক্ষতি হয়। যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকত তাহলে এ ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হতো। যেহেতু আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিবেশের অন্যতম উপাদান।

তাই বলা যায়, রাজনৈতিক পরিবেশের অভাবে জনাব মাহমুদ ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন।

201

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews