ক্রীড়া শিক্ষকের কাছে প্রীতি ফুটবল ম্যাচের উদ্যোগ গ্রহণের জন্য আবেদন লেখো।

Updated: 1 month ago
উত্তরঃ

০৩.০৬.২০২৫
ক্রীড়া শিক্ষক
ময়মনসিংহ জিলা স্কুল
বিষয়: প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের অনুমতি প্রার্থনা।

মহোদয়
সবিনয় নিবেদন এই যে, আগামী মাসে অনুষ্ঠেয় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে আমরা স্কুলে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণে আগ্রহী। আমরা অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে চাই। নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা যেতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত হলে তা প্রাক্-প্রতিযোগিতা ম্যাচ হিসেবে খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তাছাড়া মূল প্রতিযোগিতার জন্য উপযুক্ত খেলোয়াড় বাছাই করাও সহজ হবে।

এই পরিপ্রেক্ষিতে আমরা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণের জন্য সবিনয় আবেদন করছি। আশা করি, প্রধান শিক্ষক মহোদয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এ উদ্যোগ গ্রহণ করে আমাদের উৎসাহিত করবেন।

নিবেদক
অষ্টম শ্রেণির ছাত্রদের পক্ষে
নিলয় মজুমদার
রোল নম্বর: ০৫, শাখা-ক
ময়মনসিংহ জিলা স্কুল

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
19
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews