ক্ষেমা তাঁর রূপ নিয়ে অহংকারী ছিলেন। তাঁর রূপের অহংকার বুদ্ধ কর্তৃক নিন্দিত হবে মনে করে ক্ষেমা বুদ্দে বুদ্ধের সম্মুখে। যেতেন না। একদিন ক্ষেমা বুদ্ধের কাছে যেতে সম্মত হলে বুদ্ধ একটি অলৌকিক দৃশ্য সৃষ্টি করেন। দৃশ্যটি হলো, স্বর্গের এক অপ্সরা তালপাতার পাখা নিয়ে বুদ্ধকে বাতাস করছেন। তখন ক্ষেমা অবাক বিস্ময়ে স্বর্গের অপ্সরাকে দেখতে লাগলেন। বুদ্ধের ইচ্ছা অনুযায়ী অপ্সরা একসময় যৌবন থেকে মধ্য বয়সে রূপান্তরিত হয়ে গেল। তাঁকে বার্ধক্য গ্রাস করল। অপ্সরার দাঁত নেই, চামড়া কুঁচকানো, চুল পাকা। একসময় বৃদ্ধা অপ্সরা মাটিতে পড়ে গেল। তখন ক্ষেমা অনুতপ্ত হয়ে বললেন, হায়, অপরূপ সৌন্দর্যের এই পরিণতি! আমার দেহেরও একদিন এ পরিণতি হবে।

Updated: 8 months ago
উত্তরঃ

বুদ্ধের সেবক ছিলেন আনন্দ থের।

উত্তরঃ

রাজকুমারগণ প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত হওয়ার প্রার্থনা জানানোর সময় পূর্ণও বুদ্ধকে প্রার্থনা জানায়। এসময় রাজকুমাররা পূর্ণকে আগে প্রব্রজ্যা দিতে অনুরোধ করে যেন তাদের অহংকার দূর হয়। তাদের অনুরোধের কারণে বুদ্ধ খুশি হয়ে পূর্ণকে আগে প্রব্রজ্যা দেন।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত কাহিনীটি চরিতমালার 'অভিরূপা নন্দা' চরিত্রের সাথে মিল আছে। নন্দা তার রূপ-সৌন্দর্য নিয়ে খুব অহংকার করতেন। স্বামী মারা যাওয়ায় তার পরিবার তাকে ভিক্ষুণী হতে বাধ্য করে। কিন্তু তার রূপের অহংকার জানতে পারলে সবার সামনে বৃদ্ধ তাকে ভর্ৎসনা করবে সন্দেহে সে বুদ্ধের কাছে যেতে চাইত না। "একদিন বুদ্ধ নন্দাকে ডেকে তার সামনে নন্দার চেয়েও সুন্দরী এক নারীকে বিদ্যাশক্তিতে উপস্থিত করেন। নন্দা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুন্দরীর দিকে। বুদ্ধ সুন্দরী নারীটিকে পুনরায় বৃদ্ধ, জীর্ণশীর্ণ করে দেন। তখন নন্দা বুঝতে পারল রূপ ক্ষণস্থায়ী, অন্তরের সৌন্দর্যই চিরস্থায়ী। উদ্দীপকের ক্ষেমার মতো অভিরূপা নন্দা অনুতপ্ত হয়ে বলেন, এ দেশ অশুচি এবং ব্যাধির আলয়।

উত্তরঃ

"আমার দেহেরও এ পরিণতি হবে।"- ক্ষেমা তার রূপের মিথ্যা অহংকারের পর অনুতপ্ত হয়ে এ উক্তি করেছিল।

মানুষ প্রকৃতির সেরা জীব। বিশ্বস্রষ্টা মানুষকেই সবচেয়ে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। তাই বলে এ সৌন্দর্য নিয়ে এ ধরার অহংকারের কিছুই নেই। মানষ শিশুকাল, যৌবনকাল অতিক্রম করে বৃদ্ধ বয়সে এসে রোগা, জরা, শীর্ণ হয়ে যায়। একদিন মাটির সাথে মিশে যায় তার সুন্দরতম দেহটি। শুধু মানুষের মাঝে রয়ে যায় তার কর্মটুকু; অন্তরের সৌন্দর্যটুকু।

তাই বলা যায়, ক্ষেমা তার দেহ সম্পর্কে যথার্থ উক্তিই করেছিল।

40

মানুষের জীবন ক্ষণস্থায়ী। কেউ চিরদিন এ জগতে বেঁচে থাকেন না। মানুষের কর্মই মানুষকে অমরত্ব দান করে। পৃথিবীতে যুগে যুগে অনেক স্মরণীয় ও বরণীয় মানুষ জন্মগ্রহণ করেছেন। তাঁদের আলোয় জগৎ আলোকিত হয়েছে। এজন্য মানুষ তাঁদের শ্রদ্ধা করে, সম্মান করে এবং ভক্তি করে। তাঁদের নির্মল চরিত্র সহজেই মানুষের হৃদয় জয় করে নেয়। জ্ঞানে, গুণে ও কর্মে তাঁরা মহান। এ সকল মহৎ ব্যক্তির জীবন সকলের অনুকরণীয়। মহৎ মানুষের জীবনকথা সৎ জীবন যাপনের প্রেরণা এ অধ্যায়ে আমরা কয়েকজন থের-থেরী ও বিশিষ্ট বৌদ্ধ মনীষীদের জীবনী পড়ব এবং তাঁদের অবদান সম্পর্কে জানব।

এ অধ্যায় শেষে আমরা-

  • জীবনচরিত পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব;
  • থের-থেরী ও বিশিষ্ট বৌদ্ধ মনীষীদের পরিচয় দিতে পারব।

Related Question

View All
উত্তরঃ

আনন্দ থের'র দুটি উপদেশ নিচে দেওয়া হলো-

১. শ্রদ্ধাবান, শীলবান, জ্ঞানবান ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে। তাদের সঙ্গ উত্তম।

২. ক্রোধী, অহংকারী ও সংঘভেদকারী ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে না। তাদের সঙ্গী হওয়া উচিত নয়।

76
উত্তরঃ

কৃশা গৌতমীর উপদেশগুলো হলো-
ক. সাধু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা জ্ঞানিগণ প্রশংসা করেন। সাধু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে জ্ঞানী হওয়া যায়।
খ. সৎ মানুষের অনুসরণ কর। এতে জ্ঞান বর্ধিত হয়।
গ. চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞানলাভ কর।
ঘ. আমি আর্য অষ্টাঙ্গিক মার্গে প্রতিষ্ঠিত হয়েছি, নির্বাণ উপলব্ধি করেছি।
ঙ. আমি বেদনামুক্ত, ভারমুক্ত। আমার চিত্ত সম্পূর্ণ মুক্ত।

61
উত্তরঃ

অর্হত্বপ্রাপ্ত হয়ে অভিরূপা নন্দা বলেছিলেন, এ দেহ অশুচি এবং ব্যাধির আলয়। এতে অহংকারের কিছু নেই। অনিষ্টকর অহংকার পরিত্যাগ কর। মনকে শান্ত ও সংযত কর।

70
উত্তরঃ

বুদ্ধ আনন্দ থেরকে তাঁর সেবায় নিযুক্ত করলে অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি সেবা করতেন। বুদ্ধ যখন উপদেশ দিতেন, তখন তিনি মনোযোগসহকারে শুনতেন। সব মনে রাখতেন এবং বুদ্ধের যেকোনো উপদেশ প্রয়োজনে অন্যকে হুবহু বলতে পারতেন। তাই তিনি 'ধর্মভান্ডারিক' ও 'শুতিধর' আখ্যা পান।

73
উত্তরঃ

কৃশা গৌতমী দীক্ষা লাভ করতে গেলে বুদ্ধদেব বলেন-বন্যার স্রোত যেমন গ্রাম, নগর, ভাসিয়ে নিয়ে যায়, তেমনি ভোগবিলাসে রত মানুষও মৃত্যুর মধ্য দিয়ে ধ্বংস হয়ে যায়। এ জগতে সকল বস্তুই অনিত্য। জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। সুতরাং দুঃখ পেলেও মেনে নিতে হবে।

59
উত্তরঃ

কৃশা গৌতমীর তিনটি উপদেশ :
১. সাধু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা জ্ঞানীগণ প্রশংসা করেন।
২. সৎ মানুষের অনুসরণ করলে। এতে জ্ঞান বর্ধিত হয়।
৩. চতুরার্য সত্য সমন্ধে জ্ঞান লাভ করো।

59
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews