বাস্তুতন্ত্রে খরগোশ দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে। কারণ বাস্তুতন্ত্রে খাদ্যশিকলের প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে। বাস্তুতন্ত্রে উৎপাদক প্রথম বা সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে এবং তৃণভোজী খাদক অর্থাৎ প্রথম স্তরের খাদক দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি। যেহেতু খরগোশ একটি তৃণভোজী প্রাণী অর্থাৎ উৎপাদক খেয়ে বেঁচে থাকে তাই খরগোশ বাস্তুতন্ত্রে দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে।
Related Question
View Allপৃথিবীর সব জীব, জড় ও ভৌত অবস্থা মিলে আমাদের পরিবেশ গঠিত হয় ।
জীব জড়জগৎ থেকে সক্রিয়ভাবে তার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে ।
সবুজ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ।
সবুজ উদ্ভিদ মাটি থেকে পানি সংগ্রহ করে ।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তৈরি করে কার্বহাইড্রেট (শর্করা) ।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!