খান এন্ড কোং-এর জন্য স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটি উপযুক্ত হবে বলে আমি মনে করি।
এ নীতির আওতায় কোম্পানি প্রতি বছর একটি ন্যূনতম নির্দিষ্ট লভ্যাংশ দিয়ে থাকে। সেই সাথে অতিরিক্ত লভ্যাংশও দেয়। আয় স্থিতিশীল বা নিয়মিত নয় এমন কোম্পানির জন্য এটি একটি আদর্শ নীতি।
উদ্দীপকে খান এন্ড কোং কয়েক বছর ধরে শেয়ার প্রতি ১০ টাকা হারে লভ্যাংশ দিয়ে আসছে। কোম্পানিটির মুনাফার পরিমাণ ওঠা-নামা করে। বার্ষিক সাধারণ সভায় অনেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে বলেন। আবার অনেকে কমপক্ষে ১২% হারে লভ্যাংশ রেখে অর্জিত মুনাফার উপর বাড়তি লভ্যাংশ দিতে বলেন।
উদ্দীপকে কোম্পানিটির এ অবস্থায় স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটি গ্রহণ করা ঠিক হবে। কারণ খান' এন্ড কোং-এর মুনাফা প্রতি বছর ওঠা-নামা করে। এ থেকে বোঝা যায়, এটি একটি অস্থিতিশীল আয়ের প্রতিষ্ঠান। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানের জন্য স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটিকে একটি আদর্শ নীতি হিসেবে ধরা হয়। তাই বলা যায়, খান এন্ড কোং-এর স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত' লভ্যাংশ নীতিটি গ্রহণ করা উচিত
Related Question
View Allযে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
