খান এন্ড কোং বিগত কয়েক বছর ধরে শেয়ারপ্রতি ১০ টাকা 
হারে লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির মুনাফার পরিমাণ প্রতি বছর ওঠা-নামা করে। বার্ষিক সাধারণ সভায় প্রতি বছর মুনাফার একটি নির্দিষ্ট অংশ লভ্যাংশ হিসেবে দেওয়ার পক্ষে অনেকে মত দেন। আবার, অনেকে কমপক্ষে ১২% হারে লভ্যাংশ ঠিক রেখে অর্জিত মুনাফা অনুসারে বাড়তি লভ্যাংশ দেওয়ার পক্ষেও মত দেন। উক্ত কোম্পানিতে। মি. জামান আমানতের বিপরীতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু সাধারণ সভায় কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি মতামত দিতে পারেন না। 

Updated: 10 months ago
উত্তরঃ

যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলা হয়।

উত্তরঃ

সাধারণ শেয়ারবাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়।
শেয়ারবাজারে সূচক প্রতিদিন ওঠা-নামা করে। এসব ওঠা-নামা বাজারের গতি বা দিক সম্পর্কে তথ্য দেয়। এ সূচকের ওঠা-নামা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারমূল্য ওঠা-নামার ওপর নির্ভর করে। অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে আর অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলে সূচক কমে।

উত্তরঃ

মি. জামান বন্ডে বিনিয়োগ করেছেন।
যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে বন্ড বলা হয়। এর বিপরীতে কোম্পানি স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখে। তবে এক্ষেত্রে বন্ড মালিকরা কোম্পানির পাওনাদার।
উদ্দীপকে মি. জামান একজন বিনিয়োগকারী। তিনি খান এন্ড কোং কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য তিনি জামানতের বিপরীতে ১ লক্ষ টাকা বিনিয়োগ-করেন। কিন্তু কোম্পানির সাধারণ সভায় কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। বন্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত বা মতামত দেওয়ার অধিকার থাকে না। তাছাড়া এক্ষেত্রে কোম্পানি স্থায়ী সম্পত্তি জামানতের মাধ্যমে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে।
তাই বলা যায়, মি. জামানের বিনিয়োগের হাতিয়ারটি হলো বন্ড।

উত্তরঃ

খান এন্ড কোং-এর জন্য স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটি উপযুক্ত হবে বলে আমি মনে করি।
এ নীতির আওতায় কোম্পানি প্রতি বছর একটি ন্যূনতম নির্দিষ্ট লভ্যাংশ দিয়ে থাকে। সেই সাথে অতিরিক্ত লভ্যাংশও দেয়। আয় স্থিতিশীল বা নিয়মিত নয় এমন কোম্পানির জন্য এটি একটি আদর্শ নীতি।
উদ্দীপকে খান এন্ড কোং কয়েক বছর ধরে শেয়ার প্রতি ১০ টাকা হারে লভ্যাংশ দিয়ে আসছে। কোম্পানিটির মুনাফার পরিমাণ ওঠা-নামা করে। বার্ষিক সাধারণ সভায় অনেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে বলেন। আবার অনেকে কমপক্ষে ১২% হারে লভ্যাংশ রেখে অর্জিত মুনাফার উপর বাড়তি লভ্যাংশ দিতে বলেন।
উদ্দীপকে কোম্পানিটির এ অবস্থায় স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটি গ্রহণ করা ঠিক হবে। কারণ খান' এন্ড কোং-এর মুনাফা প্রতি বছর ওঠা-নামা করে। এ থেকে বোঝা যায়, এটি একটি অস্থিতিশীল আয়ের প্রতিষ্ঠান। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানের জন্য স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটিকে একটি আদর্শ নীতি হিসেবে ধরা হয়। তাই বলা যায়, খান এন্ড কোং-এর স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত' লভ্যাংশ নীতিটি গ্রহণ করা উচিত

101

কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য একেকটি বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এসব বিনিয়োগ হাতিয়ারের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা রয়েছে। এসব বিনিয়োগ হাতিয়ার থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে একজন বিনিয়োগকারীর বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার আগে প্রত্যেকটি বিনিয়োগ হাতিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানা দরকার। এ অধ্যায়ে আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এসব বিনিয়োগ হাতিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের ধারণা বর্ণনা করতে পারব।
  • বিভিন্ন প্রকারের শেয়ারের শ্রেণিবিভাগ করতে পারব।
  • বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারব।
  • বন্ড ও ডিবেঞ্চারের পার্থক্য বর্ণনা করতে পারব
  • লভ্যাংশনীতি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।

Md Asraful hok
Md Asraful hok
1 year ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews